নতুন সময় ডেস্ক : মুসলিম উম্মাহর পবিত্র মাহে রমজান শুরু হতে আর দেরি নেই। রমজান মাস সামনে রেখে মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ফুটবল তারকারা। লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ টুইটারে নিজে ছবি সংযুক্ত করে লিখেছেন, ‘আমি সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি।’ এছাড়া জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল, মরোক্কান তারকা আশরাফ হাকিমিসহ আরও অনেকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
রমজান উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ নিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে পিএসজি। সে ভিডিওবার্তায় নেইমার, এমবাপ্পে, ইকার্দিসহ পিএসজির ফুটবলাররা মুসলিমদের উদ্দেশে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
ভিডিওবার্তা ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তিনি লিখেছেন, ‘সব মুসলিমকে রমজান মাসের শুভেচ্ছা।’