খেলাধুলা

দেখে নিন কলকাতার সম্ভাব্য একাদশ

  • 8:44 am - April 11, 2021

ইতোমধ্যেই শুরু হয়ে গেছে আইপিএলের চতুর্দশ সংস্করণ। ধারা বজায় রেখে এবারও হার দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে হেরেছে ধোনির চেন্নাইও। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স।

প্রথম ম্যাচে কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ? অভিজ্ঞ হরভজন সিং না বরুণ চক্রবর্তী, প্রথম একাদশে সুযোগ পাবেন কে কে? দেখে নেয়া যাক নাইটদের প্রথম একাদশ।

শুভমন গিল: তরুণ এই ওপেনার গত বারের আইপিএলে দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন। এবারেও তার ব্যাটে নিয়মিত রান চাইবে কলকাতা।

রাহুল ত্রিপাঠি: গত আইপিএলে শুভমনের সঙ্গী বাছাই নিয়ে সমস্যায় পড়েছিল কলকাতা। তবে প্রথম ম্যাচে হয়তো রাহুলকেই ওপেন করতে দেখা যাবে এবার।

নীতীশ রানা: রানার ব্যাট থেকেও নিয়মিত রান এসেছিল গত আইপিএলে। নাইটদের ৩ নম্বরে এবারও সম্ভবত তাকেই দেখা যাবে।

ইয়ন মর্গ্যান: গতবার টুর্নামেন্টের মাঝপথে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন মর্গ্যান। এবারে শুরু থেকেই দলের দায়িত্ব এই ইংলিশ ম্যানের কাঁধে। বিশ্বকাপজয়ী অধিনায়ক নাইটদের আইপিএল জেতাতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।

দীনেশ কার্তিক: অধিনায়ক নন, এবার তিনি শুধুই উইকেটরক্ষক। চাপমুক্ত কার্তিককে ফিনিশার হিসাবে দেখতে চাইবে দল।

সাকিব অল হাসান: ফের নাইটদের দলে ফিরেছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপের মঞ্চে নিজেকে ব্যাটে-বলে মেলে ধরেছিলেন তিনি। এবারের নাইটদের দলের অন্যতম ভরসা এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আন্দ্রে রাসেল: চোটের জন্য ভুগেছেন গতবার। তার অফ ফর্মে ভুগেছে দলও। এবার ফের নিজেকে প্রমাণ করার বাড়তি তাগিদ থাকবে ক্যারিবীয় অলরাউন্ডারের ওপর।

প্যাট কামিন্স: বিশ্বের অন্যতম সেরা পেসার তিনি। গতবার ১৪ ম্যাচে নিয়েছিলেন ১২টি উইকেট। এ বারেও বল হাতে শুরুতে ধাক্কা দিতে তাঁর দিকেই তাকিয়ে থাকবে দল।

হরভজন সিং: ২ কোটি টাকা খরচ করে পঞ্জাবের অভিজ্ঞ স্পিনারকে নিয়েছে কলকাতা। যে কোনও পরিস্থিতিতে বিপক্ষের রান আটকে দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের এক সময়ের সেরা এই অফস্পিনারের।

বরুণ চক্রবর্তী: চেন্নাইয়ের মন্থর ট্র্যাকে সম্ভবত বাড়তি স্পিনার নিয়েই নামবে কলকাতা নাইট রাইডার্স। সে ক্ষেত্রে গতবার নাইটদের অন্যতম সেরা স্পিনারকে দলে দেখা যেতেই পারে।

প্রসিদ্ধ কৃষ্ণ: ভারতীয় দলে অভিষেক হয়েছে কিছু দিন আগে। সেই অভিজ্ঞতা যে আইপিএলেও কাজে লাগবে তা বলাই বাহুল্য। সূত্র- আনন্দবাজার।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au