খেলাধুলা

মুম্বাইকে হারিয়ে শুভ সূচনা ব্যাঙ্গালুরেুর

  • 5:42 am - April 10, 2021

নতুন সময় ডেস্ক : মার্কো জ্যানসেনের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৭ রান। ৩ বলে ৪ রান তোলার পর চতুর্থ বলে ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে যান এবি ডিভিলিয়ার্স। দল তখন ৮ উইকেটে ১৫৮ রানে দাঁড়িয়ে। ফলে বিরাটের দলকে জিততে হলে ২ বলে ২ রান করতে হত। আর রোহিতের দরকার ছিল ২ বলে ২ উইকেট।

পঞ্চম বলে সিরাজ মাথা ঠান্ডা রেখে ১ রান নেন। এরপর শেষ বলে এল জয়। ওভারের শেষ বলে ১ রান নিয়ে বিরাট কোহলির দলকে প্রথম ম্যাচেই জয় এনে দিলেন ২৭ রানে ৫ উইকেট নেওয়া হর্ষল প্যাটেল। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২ উইকেটে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে শুক্রবার রাতে উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি’র বিরাট।

ব্যাটিংয়ে নেমে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ক্রিস লিন শুরুটা ভালই করেছিলেন। কিন্তু ১৯ রান করেই ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান রোহিত। এরপর লিন-সূর্যকুমার দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৭০ রানও যোগ করেন। একসময় মনে হচ্ছিল, মুম্বাইয়ের রান হয়তো ১৮০ রান অতিক্রম করে যাবে। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। লিন-সূর্যকুমারের জুটি ভাঙতেই মুম্বাইয়ের রানের গতি কমে যায়। ৩৫ বলে ৪৯ রান করে আউট হয়ে যান ক্রিস লিন। সূর্য আউট হন ৩১ রানে।

এই সময় হর্ষল প্যাটেলের হাত ধরেই ম্যাচে ফেরে আরসিবি। চার ওভারে মাত্র ২৭ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন তিনি। সেই সঙ্গে প্রথম বোলার হিসেবে মুম্বাইয়ের বিরুদ্ধে পাঁচ উইকেটে নেওয়ার নজিরও গড়েন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রানেই থামে মুম্বাইয়ের ইনিংস। লিন-সূর্যকুমার আউট হওয়ার পর ঈশান কিষানই (২৮) কেবল রান পান দলের হয়ে। বাকিরা কেউই আর তেমন রান করতে পারেননি।

স্কোরবোর্ডে লক্ষ্যমাত্রা ১৬০। ব্যাঙ্গালুরুর ব্যাটিং লাইন আপে কোহলি, ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্সের মতো ব্যাটসম্যান রয়েছেন। কিছুটা হলেও সুবিধা নিয়েই রান তাড়া করতে নামে আরসিবি। ফিল্ডিংয়ের সময় ডান চোখের নিচে আঘাত পেলেও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ওপেনিং করতে নামেন বিরাট। তবে সুন্দর (১০) কিংবা তিন নম্বরে নামা রজত পতিদার (৮) দ্রুত ফিরলেও বিরাট-ম্যাক্সওয়েল জুটি দ্রুতগতিতে রান তাড়া করতে থাকেন।

একসময় মনে হচ্ছিল সহজেই বিরাটরা জিতে যাবেন। কিন্তু মাত্র দুই ওভারের ব্যবধানে আচমকাই ফিরে যান দু’জনেই। বিরাট আউট হন ৩৩ রান করে। জানসেনের ওভারে আবার আউট হয়ে যান ম্যাক্সওয়েল (৩৯) এবং শাহবাজ আহমেদ (১)।

এই সময় রীতিমতো চাপেও পড়ে যায় আরসিবি। শেষপর্যন্ত রক্ষাকর্তা হয়ে দেখা দেন এবি ডিভিলিয়ার্স। প্রায় একাই আরসিবিকে আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয় এনে দিলেন তিনি। করলেন ৪৮ রান। তাও আবার মাত্র ২৭ বলে। যদিও দুই বল বাকি থাকতেই রান আউট হয়ে ফিরতে হয় তাকে। তবে তাতে আরসিবির জয় আটকায়নি। সেই হর্ষলই শেষ বলে দলের হয়ে জয়সূচক রানটি করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au