বিজ্ঞান ও প্রযুক্তি

‘সরকার কোনও পরিস্থিতিতেই ভারতের মর্যাদা ক্ষুণ্ন হতে দেবে না’

  • 1:29 pm - May 31, 2020
‘সরকার কোনও পরিস্থিতিতেই ভারতের মর্যাদা ক্ষুণ্ন হতে দেবে না’

ঢাকা: ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ার করে বলেছেন, সরকার যেকোনও পরিস্থিতিতেই ভারতের মর্যাদা ক্ষুণ্ন হতে দেবে না। ভারত-চীন সীমান্তে উত্তেজনা চলার মধ্যেই শনিবার (৩০ মে) এ হুঁশিয়ারি দেন তিনি। রাজনাথ জানান, সমস্যার সমাধান সূত্র খুঁজে বের করার জন্য সামরিক ও কূটনৈতিক এ দুই পর্যায়েই ভারত-চীন দ্বিপাক্ষিক আলোচনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। চীন সেখানে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের পানিসীমা ও আকাশসীমা লঙ্ঘনেরও অভিযোগ উঠছে বেইজিংয়ের বিরুদ্ধে। লাদাখ ও উত্তর সিকিমে দুই দেশই সেনা ও সমরাস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে।

লাদাখের কাছে বিমানঘাঁটিও তৈরি করেছে চীন। এরমধ্যেই গত ২৭ মে ভারত ও চীনের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরোক্ষভাবে সে প্রস্তাব প্রত্যাখ্যানের খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

শনিবার (৩০ মে) এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম ‘আজ তাক’ থেকে প্রশ্ন করা হলে রাজনাথ বলেন, ‘কাল মার্কিন প্রতিরক্ষাসচিব মার্ক এস্পারকে জানিয়েছি, দ্বিপাক্ষিক স্তরে সমস্যা মেটানোর উপযুক্ত ব্যবস্থা আছে।’

টেলিফোনে এস্পারের সঙ্গে কথা হয় রাজনাথের। সূত্রের বরাত দিয়ে আরেক ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রাজনাথ এস্পারকে বলেছেন, পূর্ব লাদাখে চীনের আগ্রাসনের দিকে কড়া নজরদারি বহাল রাখবে ভারত। পাশাপাশি এ কথাও তিনি মার্কিন প্রতিনিধিকে জানান যে দ্বিপাক্ষিক স্তরেই বিষয়টির মোকাবিলা করতে প্রস্তুত দিল্লি।

সরকারের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, দু’দেশের মধ্যে ঢালাও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কথা বলার ছাড়াও ভবিষ্যতে প্রতিরক্ষা ক্ষেত্রে অংশীদারত্ব বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে। আলোচনার পরে শনিবার রাজনাথ সিং জানিয়ে দিলেন, উত্তেজনা কমাতে চীনের সঙ্গে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। তবে দেশের মর্যাদার সঙ্গে আপস করা হবে না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au