খেলাধুলা

এমবাপের জোড়া গোলে সেমির পথে পিএসজি

  • 8:17 am - April 08, 2021

নতুন সময় ডেস্ক : ফরাসি তারকা কিলিয়ান এমবাপের জোড়া গোলে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই জিতে নিল পিএসজি। গতকাল বুধবার (৭ এপ্রিল) রাতে মিউনিখে বরফ বৃষ্টির মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ৩-২ হারায় ফরাসি দলটি। অ্যাওয়ে ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা এগিয়ে গেল পিএসজি।

৭ মাস আগে এই বায়ার্নের বিরুদ্ধে হেরে স্বপ্ন ভেঙেছিল পিএসজির। সেই বায়ার্ন মিউনিখকে পেয়ে জ্বলে ওঠেন এমবাপে ও নেইমাররা। দুই তারকা ফরোয়ার্ডের নৈপুণ্যে জার্মান দলটিকে তাদের মাঠেই হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার পথে এগিয়ে গেল পিএসজি। আলিয়াঞ্জ এরিনায় রোমাঞ্চ ছড়ানো ম্যাচে পিএসজিকে জয় এনে দেন এমবাপের জোড়া গোল।

আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি লেগ ড্র করলেই সেমিফাইনালের টিকিট হাতে পেয়ে যাবে ফরাসি দলটি। এদিন, ম্যাচের প্রথম আধ ঘণ্টাতেই এমবাপে ও মার্কিনিয়োসের গোলে এগিয়ে যায় পিএসজি। তবে দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ায় গতবারের চ্যাম্পিয়নরা। চৌপো-মোটিং ব্যবধান কমানোর পর বায়ার্নকে সমতা ফেরান টমাস মুলার। কিন্তু এমবাপের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নরা।

সেই সঙ্গে দুই বছরের বেশি সময় পর চ্যাম্পিয়ন্স লিগে হারল বায়ার্ন। একই সঙ্গে কোচ হ্যান্সি ফ্লিকের বায়ার্নের কোচ হিসেবে এটাই প্রথম হার। তার কোচিংয়ে গত বছর চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৬ ম্যাচ জিতেছিল বায়ার্ন মিউনিখ। গত বছর আগস্টে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজিকে ১-০ হারিয়ে খেতাব জিতেছিল বায়ার্ন। ভঙ্গ হৃদয়ে মাঠ ছেড়েছিলেন পিএসজি খেলোয়াড়রা।

এদিন তারই প্রতিশোধ নিতে মাঠে নামেন এমবাপে-নেইমাররা। মিশনে এক ধাপ এগিয়ে গেল পিএসজি। শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার মাঠে হ্যাটট্রিক করে পার্থক্য গড়ে দিয়েছিলেন এমবাপে। আর শেষ আটের প্রথম লেগে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্নের বিরুদ্ধে লড়াইয়ে জোড়া গোল করে দলকে জেতান তিনি। এমবাপের দু’টি গোলেই অবদান রাখেন নেইমার। ফিরতি লেগে আগামী বুধবার (১৪ এপ্রিল) পিএসজির মাঠে লড়বে বায়ার্ন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au