ঘটনা প্রবাহ

কিশোরগঞ্জে যুবকের আত্মহত্যা

  • 2:32 pm - April 07, 2021

লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া অবস্থায় সদর ইউপির কেশবার পার্শ্ববর্তী গ্রামের সিট রাজিব বাংলা বাজার নামক স্থান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বুধবার সকাল ১০টায় ওই ইউপি’র সিট রাজিব বাংলা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের সামনের আমগাছ থেকে এ ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল সদর ইউপি’র কেশবা গ্রামের মৃত্যু আতিয়ার রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শফিকুল গত কাল মঙ্গলবার বিকেল ৩ টায় রণচন্ডী ইউপি’র খদ্দের পাড়া গ্রামের শশুরালয় জালাল উদ্দিনের বাড়ি যাওয়ার কথা বলে বেড়িয়ে যান। বুধবার সকালে লোক মুখে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যুর খবর জানতে পারেন।

তাদের দাবি তিনি একজন মানসিক ভারসাম্যহীন রোগী এবং দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে ভুগছিলেন, এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালায়। তারা আরও বলেন, তিনি পরিবারবর্গ কে ভরণপোষণ দিতে না পারায় ইতোমধ্যে দুই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন, তৃতীয় স্ত্রী দুই সন্তান কে নিয়ে রংপুরের বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা সাব-ইন্সপেক্টর (এস আই) আক্কেল আলী বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা জানা যাবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au