এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড
খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…
লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় বাবা-মায়ের প্রতি অভিমান করে এক স্কুল ছাত্রী আত্বহত্যা করেছে। মৃত স্কুল ছাত্রী ভেড়ভেড়ী ইউনিয়নের তেবাড়িয়া চৌধুরীপাড়ার মোহাজ্জের রহমানের ছোট মেয়ে মারিয়া খাতুন (১৩)। সে সখিনা ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সোমবার সকালে মারিয়ার বাবা-মা তাকে মারধর ও বকাবকি করে। পরে বাবা- মা কাজ করতে ক্ষেতে গেলে মারিয়া তার শয়নকক্ষে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে সে আত্বহত্যা করে।
তার মা বাড়িতে ফিরে এসে তাকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চেঁচামেচি করে। পরে বাড়ির আশেপাশের লোকজন মারিয়াকে নামিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরে পাঠিয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের রির্পোট আসার পর কারো আত্বহত্যার প্ররোচণাকারী হিসবে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au