অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
ক্রীড়া ডেস্ক: সর্বকালের সেরা ফিল্ডার হিসেবে তকমা পেয়েছেন জয়েন্টি রোডস। কিন্তু নিজে তেমনটা মানেন না দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার। তার চোখে সর্বকালের সেরা ফিল্ডার এবি ডি ভিলিয়ার্স। সাবেক জিম্বাবুইয়ান পেসার পমি এমবাঙওয়ার সঙ্গে এক লাইভ সেশনে এমনটাই জানিয়েছেন রোডস
সর্বকালের সেরা ফিল্ডারের এবিকে নিয়ে রোডস বলেছেন, ‘সর্বকালের সেরা ফিল্ডার? এটা অতি অবশ্যই এবি ডি ভিলিয়ার্স। সে একজন উইকেটরক্ষক। সে স্লিপে দাঁড়ায়, মিডঅফে দাঁড়ায়, লংঅনে দাঁড়ায়। এই ছেলেটা সর্বকালের সেরা ফিল্ডার।’
রোডস আরও করেন, ‘আমার দেখা অ্যান্ড্রু সাইমন্ডস হলো প্রথম ফিল্ডার, যে মাঠের সব জায়গায় ফিল্ডিং করতে পারতো। যেহেতু তার বাহুতে অনেক জোর, তাই বাউন্ডারি লাইনেও ফিল্ডিং করতো। তার মতো বিশাল দেহ নিয়ে ডাইভ দেয়া কখনওই সহজ কাজ নয়।’
সুরেশ রায়নার ফিল্ডিং খুব পছন্দ রোডসের। তবে তার চোখে বেন স্টোকসও দারুণ। তবে ভিলিয়ার্সই সেরা, ‘সুরেশ রায়নার ফিল্ডিংও আমার খুব পছন্দ। তবে জন্টি রোডস পরবর্তী সময়ে ডি ভিলিয়ার্সই সেরা। আমি মনে করি বেন স্টোকসও দারুণ। তবে ডি ভিলিয়ার্স ম্যাচের পরিস্থিতি ভালো বুঝতে পারে। নিজেও ব্যাটসম্যান হওয়ায় খেলাটা বুঝতে সুবিধা হয়। সব মিলিয়ে ডি ভিলিয়ার্সই সেরা ফিল্ডার।’
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au