স্বাস্থ্য কথা

করোনাকালে নার্সদের মানসিক স্বাস্থ্যের বিস্ময়কর তথ্য উঠে এসেছে এক গবেষণায়

  • 3:35 pm - April 04, 2021

ঢাকা: করোনা মহামারিতে বাংলাদেশের নার্সদের মানসিক স্বাস্থ্যের বিস্ময়কর তথ্য উঠে এসেছে এক গবেষণায়। এ গবেষণায় দেখা যায়, দেশের প্রায় অর্ধেক নার্স মানসিক স্বাস্থ্যহীনতায় ভুগছেন।

এছাড়া করোনা মহামারিতে সেবাদানকারী নার্সদের মধ্যে ৫০ দশমিক ৫ শতাংশ বিষণ্নতা, ৫১ দশমিক ৮ শতাংশ নার্স উদ্বেগ ও ৪১ দশমিক ৭ শতাংশ নার্স মানসিক চাপ নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

করোনাকালে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে দায়িত্বরত নার্সদের মানসিক স্বাস্থ্য নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত গবেষণা প্রকাশক স্প্রিংজার।

২ এপ্রিল (শুক্রবার) স্প্রিংজারের অফিসিয়াল ওয়েবসাইটে গবেষণাপত্রটি প্রকাশিত হয়। এটি করোনায় বাংলাদেশি নার্সদের নিয়ে প্রথম গবেষণা পত্র।

গবেষণায় দেখা যায়, বাংলাদেশের ৬১ দশমিক ৯ শতাংশ নার্স মানসিক চাপ উপেক্ষা করে রোগীর সেবায় সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন।

করোনাকালে নিয়োজিত পুরুষ নার্সদের তুলনায় নারীরা বেশি আতঙ্কিত ছিলেন। দেশে করোনার প্রারম্ভে দেশব্যাপী নার্সদের পিপিই সংকটও উঠে এসেছে গবেষণাপত্রটিতে। যেসব নার্সরা পূর্ণাঙ্গ পিপিই পাননি তাদের মধ্যে মানসিক বিষণ্নতা, উদ্বেগ ও মানসিক চাপ বেশি লক্ষ্য করা যায়।

গবেষণা দলটি বাংলাদেশ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করে স্প্রিংজারে পাঠায়। গবেষণা দলের মধ্যে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ গবেষক সাইফুর রহমান চৌধুরী, তাসলিমা চৌধুরী সুন্না, দিপক চন্দ্র দাস, হুমায়ুন কাবির, আহমেদ হুসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাব্বির মাহমুদ তিহান এবং শাকিল আহমদ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au