জাতীয়

স্বাস্থ্যবিধি মানা মানলে দেশকে চরম মূল্য দিতে হবে

  • 8:14 am - April 02, 2021
স্বাস্থ্যবিধি মানা মানলে দেশকে চরম মূল্য দিতে হবে

ঢাকা: দেশে করোনা সংক্রমণের শুরুর পর এখন সংক্রমণের রেকর্ড সর্বোচ্চ ছড়িয়েছে। এর থেকে রেহায় পেতে হলে আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে স্বাস্থ্যবিধি মানা। সেটি না হলে আমাদের এর জন্য চরম মূল্য দিতে হতে পারে বলে মনে করছেন, স্বাস্থ্য অধিদপ্তর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

করোনায় শনাক্তের রেকর্ড প্রতিদিন ভাঙছে বলে জানিয়ে পরিসংখ্যান বলছে, গতবারের চেয়েও এবার সংক্রমণ রেখা ঊর্ধ্বমুখী। জনস্বাস্থ্যবিদরা মনে করছেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অবহেলা আর উদাসীনতায় অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সংক্রমণ।

সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে সরকারকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ এ বিশেষজ্ঞের।

তথ্য মতে, একমাসের ব্যবধানেই দেশে করোনা সংক্রমণ বেড়েছে প্রায় ছয়গুণ। তবে স্বাস্থ্যবিধির নিয়ম মানতে মানুষকে বাধ্য করা হলে এখনো এ পরিস্থিতির লাগাম টানা সম্ভব, মনে করেন তারা।

গত মাসের শুরুতেও নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা রোগী শনাক্তের হার ছিলো চার শতাংশ। চলতি মাসের প্রথমদিনই শনাক্তের হার হয়েছে প্রায় ২৩ শতাংশ। একমাসের ব্যবধানেই এ হার বেড়েছে প্রায় ছয় গুণ। দেশে করোনা সংক্রমণের শুরুর পর এটিই সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একমাসে সংক্রমণ রেখা হয়েছে ঊর্ধমুখী। চলতি বছরের ফেব্রুয়ারিতে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৭৭ । তারপরের মাসেই শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৭৯জন। এ হিসেবেও করোনা সংক্রমণ বেড়েছে প্রায় ছয় গুণ।

জনস্বাস্থ্যবিদরা মনে করেন, মাস্কের ব্যবহার ছেড়ে দেয়া ছাড়াও বিগত মাসগুলোতে বিয়েসহ প্রচুর সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক-অরাজনৈতিক সভা সেমিনার, পর্যটন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের ভাইরাসের সংক্রমণের কারণে শনাক্তের হার বেড়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যেকোন জায়গায়ই মানুষের সমাগম হলে সামাজিক দূরত্ব মানা সম্ভব হয় না, এটা অনেক বড় একটি কারণ। ডিসেম্বরে আমাদের এখানে করোনা পজিটিভের হার কমতে শুরু করেছে তখন মানুষ মাস্ক ব্যবহার ছেড়ে দিয়েছে।

তাদের মতে, আমরা ভুলেই গেছিলাম যে আমাদের এখনো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই ভুলে যাওয়ার খেসারতই এখন দিচ্ছি আমরা।

পরিস্থিতি জটিল দিকে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কন্ঠেও এখন হতাশার সুর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বলেছেন, আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে স্বাস্থ্যবিধি মানা। এছাড়া অন্য আর কোন পথ নেই।

এদিকে সংক্রমণ রেখার এমন অবস্থায়ও লাগাম টানা সম্ভব মনে করেন করোনা মোকাবেলায় জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সদস্য ডাক্তার আবু জামিল ফয়সাল।

জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সদস্যরা বলেন, আমাদের স্বাস্থবিধি মেনে চললেই এই সমস্যা লাগাম টানা সম্ভব। সবাই যদি মাস্ক পরে স্বাস্থবিধি মেনে চলে তাহলেতো আর রোগ ছড়ানোর সুযোগ নেই। সরকারের মন্ত্রণালয়গুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।

সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে সরকারকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ এ বিশেষজ্ঞের।

 

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au