ঘটনা প্রবাহ

মা-বাবা’কে মারপিটের আভিযোগে সন্তান গ্রেফতার

  • 1:38 pm - April 01, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সম্পত্তির দাবীতে মা-বাবাকে মারপিটের অভিযোগে রশিদ বাবু (৩২) নামে এক ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই ঘটনায় ওই ছেলের স্ত্রী আঞ্জুমান বেগম পলাতক রয়েছে।
বুধবার ৩১শে মার্চ ভোর ৫ টার দিকে উপজেলার বারাইপাড়া গ্রাম থেকে মো: রশিদ বাবু (৩২) নামে ওই ছেলেকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশের হাতে আটক রশিদ বাবু (৩২) উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বারাইপাড়া গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলা সুত্রে জানাগেছে, রশিদ বাবু ও তার স্ত্রী আঞ্জুমান বেগমসহ দির্ঘদিন ধরে তার বাবা মো: শহিদুল ইসলাম ও মা মোছা: রেজিয়া বেগমকে সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দেবার বিষয়ে বিভিন্ন সময় দাবী তোলেন। কিন্তু তার বাবা-মা অন্য এক ছেলে ও দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে রশিদ বাবু ও তার স্ত্রীর নামে সম্পত্তি লিখে না দেওয়ায়,

তারা বিভিন্ন সময় তার বাবা-মা’কে ভয়ভিতিসহ হুমকি প্রদান করেন। এরই জের ধরে গত ৭ই মার্চ রোববার দুপুরে আবারো রশিদ বাবু ও তার স্ত্রী আঞ্জুমান তার বাবা ও মা’কে সম্পত্তি লিখে দেওয়ার কথা বললে, তারা প্রস্তাবে রাজী না হওয়ায় রশিদ বাবু ও তার স্ত্রী আঞ্জুমান,তাদের মা-বাবা’কে অকথ্য ভাষায় গালীগালাজ করেন এবং মারপিট করে জখম করে বাড়ী থেকে বের করে দেয়। এরপর বাবা শহিদুল ইসলাম ও গর্ভধারিনী মা রেজিয়া বেগম(৬০) তাদের মেয়ের বাড়ীতে আশ্রয় নেন।

এঘটনায় গত ৩১শে মার্চ মঙ্গলবার রশিদ বাবু’র মা রেজিয়া বেগম বাদী হয়ে রশিদ বাবু ও তার স্ত্রী আঞ্জুমানকে আসামী করে দিনাজপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। এরপর আদালতের নির্দেশ মোতাবেক গত বুধবার রাত্রী সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে যার মামলা নং (১)। ওই রাতেই অভিযান চালালে, ছেলে রশিদ বাবু কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন এবং তার স্ত্রী আঞ্জুমান বেগম পালিয়ে যান।

ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মো: ফখরুল ইসলাম বলেন,ঘটনা অবগত হবাবর সাথে সাথে আদালতের নির্দেশ মোতাবেক মামলাটি নথি ভুক্ত করা হয়েছে,এবং দ্রুত আসামী রশিদ বাবু’কে আটক করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে। তার স্ত্রী আঞ্জুমান কে গ্রেফতারের ততপরতা চলছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au