সাক্ষাৎকার

অক্সিজেন লেবেল কমে যাচ্ছে, রিজভীর অবস্থা সংকটাপন্ন

  • 8:12 am - April 01, 2021
অক্সিজেন লেবেল কমে যাচ্ছে, রিজভীর অবস্থা সংকটাপন্ন

ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার আরো কিছুটা অবনতি হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য জানিয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, রিজভী আহমেদের অক্সিজেন লেবেল কমে গেছে। তার অক্সিজেন সাপোর্ট লাগছে।

সম্প্রতি শারীরিক অবস্থার উন্নতি হলেও তৃতীয়বার করোনা টেস্টের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে বলে গতকাল জানিয়েছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেছিলেন, ‘রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হলেও তিনবার করোনা টেস্ট করার পর তার রিপোর্ট পজিটিভ আসছে। তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। বুধবার সকালে তার ডায়াবেটিস একেবারে কমে গিয়ে হাইপো হয়ে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা ব্যবস্থা নেয়ায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।’

ডা. রফিক বলেন, ‘করোনা নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে হাসপাতালেই থাকতে হবে। এর আগে তার ফুসফুসের সিটিস্ক্যান করা হয়েছে। সেখানে রিপোর্ট ভালো এসেছে। হার্টের রিপোর্টও ভালো।’

বেশ কদিন ধরে জ্বরে ভোগার পর গত ১৬ মার্চ তার করোনা টেস্ট করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ১৭ মার্চ তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালের কভিড-১৯ ইউনিটের ১৩০৫ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা দলের এ শীর্ষ নেতার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

এদিকে, রুহুল কবির রিজভীর আশু রোগমুক্তি কামনায় তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au