ঘটনা প্রবাহ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া পাভেল জানেন না তার বাবা-মা আর নেই

  • 8:11 am - March 31, 2021

জিল্লুর রহমান জয় : রাজশাহীর বাস-মাইক্রোবাসের সংঘর্ষে (সড়ক দুর্ঘটনায়) মাইক্রোবাসের একমাত্র বেঁচে যাওয়া যাত্রী পাভেলের (১৮) এখনও জ্ঞান ফেরেনি। তিনি বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। রংপুরের পীরগঞ্জ উপজেলার দাড়িকাপাড়া গ্রামে পাভেলের বাড়িতে শোকের মাতম চলছে। ওই সড়ক দুর্ঘটনায় তার বাবা মোখলেসুর রহমান (৪০) ও মা পারভীন বেগমকে (৩৫) নিহত হয়েছেন। কিন্তু ব্যথাতুর বিষয় হলো- পাভেল এখনো তার বাবা-মায়ের মৃত্যুর খবর জানেন না। হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছেন তিনি।

গত শুক্রবার (২৬ মার্চ) দুপুরে রাজশাহীর কাটাখালির কাপাসিয়া এলাকায় কাটাখালি থানার সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসে আগুন ধরে যায়। ওই মাইক্রোবাসে যাত্রী ছিল ১৮ জন। তাদের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে মারা যান ১৭ যাত্রী। তারা সবাই রংপুর থেকে রাজশাহীতে বেড়াতে যাচ্ছিলেন। সেখান থেকে একমাত্র বেঁচে গেছেন পাভেল। ওই মাইক্রোবাসে পাভেলের বাবা মোখলেসুর রহমান (৪০) আর মা পারভীন বেগমও (৩৫) ছিলেন। তাদের মরদেহ রংপুরে দাফন করা হয়েছে।

রামেক হাসপাতালের আইসিইউতে বর্তমানে পাভেলের দেখভাল করছেন তার মামি, চাচাতো ভাইসহ পরিবারের ৪ সদস্য। মাঝে মাঝে স্বজনেরা পাভেলের পাশে গিয়ে নাম ধরে ডাকছেন। পাভেল সামান্য হাত ও পা নাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু চোখ খুলতে পারছেন না। হাসপাতালে পাভেলের চাচাতো ভাই মো. সাগর বলেন, পাভেলের জীবনে যে কী ঘটে গেছে তা সে এখনও জানে না। মা নাই, বাবা নাই- এসবও জানে না। চিকিৎসক আমাদের তার কাছে বার বার যেতে বলেছেন। পরিচিতদের তার সঙ্গে কথা বলতে বলেছেন। আমরা তার সঙ্গে কথা বলা চেষ্টা করছি। কিন্তু পাভেল কথা বলতে পারছেন না।

হাসপাতালটির আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, জ্ঞান না ফিরলেও তার শারীরিক অবস্থা ভালো। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হবে। তবে জ্ঞান ফেরার পর বাবা-মায়ের মৃত্যুর সংবাদ জেনে তিনি মানসিক ট্রমার মধ্যে পড়তে পারেন। তখনও তিনি একটি ধাক্কা খাবেন। ধীরে ধীরে তাকে সব জানাতে হবে।

এদিকে, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, তিনি বলেন, তদন্ত প্রায় শেষের দিকে। দুর্ঘটনার কারণ সম্পর্কে আমরা প্রায় নিশ্চিত হয়েছি। দ্রুতই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসককে দেওয়া হবে বলে জানান এই তদন্ত কর্মকর্তা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au