ঘটনা প্রবাহ

আশাশুনি সদরের দয়ার ঘাট রিং বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

  • 1:11 pm - March 30, 2021

আহসান উল্লাহ বাবলু, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের দয়ারঘাট রিং বাঁধ এর পাঁচটি পয়েন্ট ভেঙ্গে দয়ার ঘাট ও জেলে খালি গ্রাম প্লাবিত। মঙ্গলবার দুপুরে প্রবল জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় দয়ারঘাট রিং বাঁধ ভেঙে জেলেখালি দয়ার ঘাটের সমগ্র এলাকা প্লাবিত হয়। দুই গ্রামের ৩৫০ ঘর প্লাবিত ও প্রায় ১৫ শত মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের। পানিবন্দি অসহায় মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে।

উল্লেখ্য বিগত আম্পানে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের দয়ার ঘাট বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর দিন কাটাতে থাকে। সেসময় আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর নেতৃত্বে সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন সাবেক ইউপি চেয়ারম্যান বৃন্দসহ স্থানীয় সকল রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পানিবন্দি বিস্তীর্ণ এলাকার মানুষকে রক্ষার জন্য রিং বাঁধের ব্যবস্থা করা হয়। কিন্তু প্রবল জোয়ারের তোড়ে ঐ রিং বাঁধের পাঁচটি পয়েন্টে ভেঙে দুইটি গ্রাম প্লাবিত হয়ে সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং অসংখ্য মৎস্য ঘের প্লাবিত হয়েছে।

ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এসে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম বলেন আমি প্রতিটি দুর্যোগকালীন সময়ে আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব। তিনি বানভাসি মানুষের পাশে থেকে প্রয়োজনীয় খাবার ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন বলেন, জেলা প্রশাসক মহোদয় কে অবহিত করেছি তিনি পানিবন্দি ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন আমি ওয়াপদা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি মূল বাঁধের কাজ দ্রুত শুরু হবে। মানুষ যাতে খাদ্যাভাবে না ভোগে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির। সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলনের নেতৃত্বে ভেঙে যাওয়া পাঁচটি পয়েন্টে রিং বাঁধের সংস্কার কাজ চলমান রয়েছে।

এসময় ইউপি চেয়ারম্যান মিলন বলেন এলাকায় মাইকিং করে পর্যাপ্ত লোক নিয়ে ভেঙে যাওয়া রিংবাঁধের পাঁচটি পয়েন্টের কাজ শুরু করেছি। আমরা আশাবাদী পরবর্তী জোয়ারের আগে ভেঙ্গে যাওয়া রিং বাঁধ সংস্কার করা সম্ভব হবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au