খেলাধুলা

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের জয়

  • 8:10 am - March 29, 2021

নতুন সময় ডেস্ক : জিতলে সিরিজ নিশ্চিত। হারলে ট্রফি হাতছাড়া। এমন সহজ সমীকরণের ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৭ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে ঋষভ পন্থ, শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়ার ঝড়ো ফিফটিতে ভর করে ৪৮.২ ওভারে ৩২৯ রানে অলআউট হয় ভারত। রোববার পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৯৫ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ইংল্যান্ড।  জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলারদের আসা-যাওয়ার মিছিলে একাই লড়াই করে যান ডেভিড মালান।  দলীয় ১৬৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি।

তার আগে ৫০ বলে ৫০ রান করেন মালান। এরপর একাই লড়াই করে যান সেম কুরান। লোয়ার অর্ডারে ব্যাটসম্যানদের নিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হন তিন। জয়ের জন্য শেষ তিন ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ২৩ রান।  ৪৮তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন ভুবনেশ্বর কুমার। ৪৯তম ওভারে ৫ রান খরচ করেন হার্দিক পান্ডিয়া।  শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৪ রান। নটরাজনের প্রথম বলে সিঙ্গেল নেন সেম কুরান, দ্বিতীয় রান করতে গিয়ে রান আউট হন মার্ক উড।

শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা রিচ টোপেল দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন। জয়ের জন্য শেষ চার বলে প্রয়োজন ছিল ১২ রান। তৃতীয় ও চতুর্থ বলে সেম কুরান সিঙ্গেল নেয়ার সুযোগ পেয়েও বাউন্ডারি হাঁকাতে স্ট্রাইকে থেকে যান। শেষ দুই বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। পঞ্চম বলে বাউন্ডারি হাঁকান তিনি। শেষ বলে কোনো রান করতে পারেননি সেম কুরান।  মাত্র ৭ রানে হেরে যায় ইংল্যান্ড।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au