খেলাধুলা

রিয়াল মাদ্রিদে ফিরছে ‘বিবিসি’ জুটি, জল্পনা তুঙ্গে

  • 5:53 am - March 25, 2021

নতুন সময় ডেস্ক : বেল-বেনজেমা-ক্রিশ্চিয়ানো। সাড়াজাগানো এই ত্রয়ীকে ফের রিয়ালের জার্সি গায়ে দেখা যেতে পারে আসন্ন মৌসুমে। লস ব্ল্যাঙ্কোস জার্সি গায়ে ‘বিবিসি’র পুনর্মিলন নিয়ে জল্পনা তুঙ্গে ফুটবল মহলে। ২০১৩ প্রথমবার লস-ব্ল্যাঙ্কোস জার্সি গায়ে স্যান্তিয়াগো বার্নাব্যুতে একত্রিত হয়েছিলেন বেল,বেনজেমা এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। উল্লেখ্য, ওই বছরেই টটেনহ্যাম থেকে রেকর্ড ট্রান্সফার-ফি দিয়ে ওয়েলস তারকা গ্যারেথ বেলকে দলে নিয়েছিল রিয়াল। কার্লো আন্সেলোত্তির একাদশে আপফ্রন্টে ফুল ফুটিয়েছিলেন এই ত্রয়ী। সমর্থকেরা এই তিন তারকার নামের আদ্যক্ষর জুড়ে তাদের আদর করে ডাকতেন ‘বিবিসি’।

২০১৮ ক্রিশ্চিয়ানো রোনালদো মাদ্রিদ ছেড়ে তুরিনে পাড়ি দেওয়ায় ভেঙে যায় সেই জুটি। তার আগে একজোটে ক্লাবের হয়ে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন এই ত্রয়ী। এরপর চলতি মৌসুমের শুরুতে মাদ্রিদ ছেড়ে পুরনো ক্লাব টটেনহ্যামে লোনে ফিরে যান বেল। আপাতত জিদানের দলের আপফ্রন্টে বিখ্যাত ত্রয়ীর মধ্যে কেবল টিকে রয়েছেন বেনজেমা। একাই নিচ্ছেন ওয়ার্কলোড। কিন্তু রিয়ালের জার্সিতে হঠাতই পুরনো জুটিকে দেখার সম্ভাবনা উঁকি দিচ্ছে ফের। জুভেন্টাস জার্সিতে রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন মৌসুম ব্যর্থ হওয়ায় ফের তার স্পেনে ফিরে আসা নিয়ে জল্পনা দানা বেঁধেছে। ঘরোয়া লিগেও খেতাব হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল জুভেন্টাসের।

যদিও রোনালদো আছেন রোনালদোতেই। ব্যক্তিগত স্তরে রেকর্ড গড়েই চলেছেন পর্তুগিজ মায়েস্ত্রো। তবে ফের চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পেতে পুরনো ক্লাবের সঙ্গে নাকি ফের অন্তরঙ্গতা বেড়েছে পর্তুগিজ মহাতারকার। একদিনে জুভেন্টাস যখন আগামী মৌসুমের জন্য স্কোয়াড রি-বিল্ড করতে চাইছে, অন্যদিকে তখন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে পুনরায় তার দলে নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ প্রাথমিকভাবে আগামী মৌসুমে হ্যাজার্ড, এমবাপে এবং হ্যালান্ডকে দলে চেয়েছিলেন একসঙ্গে। কিন্তু আর্থিক কারণে সেই সম্ভাবনায় সিলমোহর পড়া কঠিন আঁচ করেই ফের বিবিসি’র পুনর্মিলনে উৎসাহী হয়েছেন তিনি।

এমন সময় জিদানের সঙ্গে ব্যক্তিগত স্তরে সম্পর্ক খুব একটা সুখকর না হলেও চুক্তির শেষ বছরটা রিয়ালের জার্সিতেই খেলতে চাইছেন বেল। তবে বিবিসি ত্রয়ীর পুনর্মিলনে যে বিষয়টা সবচেয়ে বাধার সৃষ্টি করছে সেটা হচ্ছে ক্লাবের আর্থিক অবস্থা। করোনা মহামারীর কারণে যা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। গত মৌসুমে বেলকে লোনে ছেড়ে দিয়ে (প্রতি সপ্তাহে ৬ লাখ পাউন্ড) কিছুটা আর্থিক সুরাহা করতে পেরেছিলেন পেরেজ।

তাই আসন্ন মৌসুমে হ্যারি কেন, কিলিয়ান এমবাপে, আর্লিং হ্যালান্ডদের পাওয়ার প্রাথমিক ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু সেই ইচ্ছা ঝেড়ে ফেলে এখন ক্লাবের জার্সিতে সাফল্যের চূড়ায় পৌঁছনো রোনালদোকেই ফিরিয়ে আনার কথা ভাবছেন তিনি। কিন্তু সেক্ষেত্রেও একটা মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে ক্লাবকে। কিন্তু বেল-বেনজেমা-রোনালদো পুনর্মিলনে যে লস ব্ল্যাঙ্কোসরা ফের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠবে সেকথা ভালোই জানেন পেরেজ। যদিও চলতি মৌসুমেও কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে রিয়াল। সূত্র: দ্য সান

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au