বিজ্ঞান ও প্রযুক্তি

হংকংয়ের বিশেষ সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র

  • 8:17 am - May 30, 2020
হংকংয়ের বিশেষ সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ে চীনের নিরাপত্তা আইন চালুর কারণে ভ্রমণ ও বাণিজ্যের ক্ষেত্রে শহরটির বিশেষ সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের জাতীয় নিরাপত্তা আইন হংকংয়ে সরাসরি কার্যকরের বিধানকে শহরটির জন্য ‘ট্রাজেডি’ বলেও মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট।

শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি হংকংকে আর চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল মনে করছেন না। চীন ‘এক দেশ, দুই নীতি’কে ‘এক দেশ, এক নীতিতে’ প্রতিস্থাপন করেছে। এটা হংকংয়ের জন্য একটা ট্রাজেডি… চীন হংকংয়ের স্বাধীনতা কেড়ে নিয়েছে।

ট্রাম্প জানান, শহরটির স্বায়ত্তশাসন ভুলুণ্ঠিত করায় জড়িত চীন ও হংকংয়ের কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। তবে কবে থেকে এবং কী ধরনের নিষেধাজ্ঞা জারি হবে তা নিশ্চিত করেননি তিনি।
চীনা নজরদারির ঝুঁকি বেড়ে যাওয়ায় হংকং ভ্রমণে সতর্কতাও পুনর্বিবেচনা করবে মার্কিন স্বরাষ্ট্র বিভাগ।

হংকংয়ে নতুন আইনের কারণে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় চীন থেকে বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করে দেবে ওয়াশিংটন। এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে হাজার হাজার চীনা শিক্ষার্থীর পড়াশোনা হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিন সংবাদ সাম্মলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করারও ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘জরুরিভাবে নিজেদের সংস্কারে তারা (ডব্লিউএইচও) আমাদের অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে। আমরা আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের সম্পর্কের ইতি টানছি। সেখানে করা অর্থায়নের টাকা ফেরত এনে বিশ্বের যেসব জায়গায় মানুষের স্বাস্থ্যের উন্নয়নের দরকার সেখানে খরচ করা হবে।’

করোনা ভাইরাস ইস্যুতে চীনের কাছে জবাবদিহিতা দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই ভাইরাসের ব্যাপারে বিশ্বের কাছে চীনকে জবাব দিতে হবে। করোনার বিষয়ে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি। বিশ্বকে বিভ্রান্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপ প্রয়োগ করেছিল চীন।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au