খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলে কেন আইপিএল? নিজেই জানালেন সাকিব

  • 7:44 am - March 21, 2021

নতুন সময় ডেস্ক : টাইগার তারকা সাকিব আল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। ক্রিকেটপ্রেমীরা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন সাকিবের এই সিদ্ধান্তে। এমন-কি বিসিবি সভাপতিও এ নিয়ে বিরক্তি প্রকাশ করেন সংবাদমাধ্যমে। তবে সাকিব অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করেননি কখনো। অবশেষে শনিবার এনিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতির জন্যই আইপিএলকে প্রাধান্য দিয়েছেন তিনি।

শনিবার রাতে ক্রিকফ্রেঞ্জি’র ফেইসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হন সাকিব। সেখানেই বলেন, ‘বড় কারণ অবশ্যই এই বছরের শেষেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের অনেক কিছু অর্জনের সুযোগ আছে।’ ঠিক এই জায়গাটায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দু’টিকে তার প্রাধান্যর তালিকায় পিছিয়ে রাখছেন সাকিব, ‘আমার কাছে মনে হয় যেটা, এই দুইটা টেস্টে সেই সুযোগ নেই। অবশ্যই দল হিসেবে যদি দুইটা টেস্ট জিতি তাহলে অনেক ভালো। কিন্তু বড় চিত্রটা দেখেন, বড় কিছু অর্জনের সুযোগ আছে আমাদের দেশের, সেটাকে ভালো সুযোগ মনে করি আমি। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই যে সঠিক হবে এমন না। আমার কাছে মনে হয় এটা আমাকে হেল্প করবে ভালো করার জন্য।

একারণেই আসলে সিদ্ধান্তটা নেওয়া।’ করোনার কারণে দুই দফায় পিছিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। সাকিবের দাবি, ‘শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটা যদি আমরা সময় মতো খেলতাম, তাহলে এই প্রশ্নগুলোই উঠত না, এই পরিস্থিতিই তৈরি হতো না। করোনা মহামারির কারণে সবই আসলে ওলটপালট হয়ে গিয়েছে।’ সাকিব বলে যান, ‘দ্বিতীয় যে ব্যাপার, আমরা ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলছি। আমাদের বোধ হয় আছেই এই দুটি ম্যাচ। সত্যি কথা বলতে আমরা আছিই পয়েন্ট তালিকার তলানিতে। এমন না যে এই দুইটা ম্যাচ জিতলে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলব। খুব বেশি একটা কিছু যে হবে আমার মনে হয় না।’

‘আরেকটা ব্যাপার আছে, আমরা বেশ কিছু ক্রিকেটার অনেকদিন ধরে খেলছি। এটা একটা সুযোগ হতে পারে নতুনদের দেখার।’- বলেন সাকিব। সবমিলে শ্রীলঙ্কায় তার না থাকাটা খুব বেশি ক্ষতির মনে করছেন না সাকিব, ‘সর্বশেষ যে সাত-আটটা টেস্ট বাংলাদেশ খেলেছে, আমাকে ছাড়াই খেলেছে। আমার মনে হয় যে, খুব একটা ক্ষতি হবে না। বরং একদিক থেকে ভালো-ই হতে পারে। খেলোয়াড় তৈরি হতে পারে, নতুন খেলোয়াড় দেখার সুযোগ হতে পারে।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au