স্বাস্থ্য কথা

সুসংবাদ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্তজমাটের প্রতিকার পেলেন গবেষকরা

  • 8:47 am - March 20, 2021

নতুন সময় ডেস্ক : অবশেষে সুসংবাদ এল অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার করোনার টিকা গ্রহণকারীদের জন্য। এরই মধ্যে এই টিকা গ্রহণের পর রক্তজমাটের কারণ ও প্রতিকার খুঁজে বের করার কথা জানিয়েছেন জার্মানি ও অস্ট্রিয়ার একদল চিকিৎসক। জার্মানির উত্তরাঞ্চলের গ্রাইফজভালড টিচিং হাসপাতালের গবেষকরা শুক্রবার এই ঘোষণা দেন। খবর ডয়চে ভেলের।

অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার করোনার নেওয়ার পর অনেকের শরীরে রক্তজমাট বেঁধে যাওয়ার খবর আসছিল। এর ধারাবাহিকতায় ইউরোপের বেশ কয়েকটি দেশসহ ২১টি দেশ এই টিকাপ্রয়োগ স্থগিত করে দেয়। অবশ্য, পরে কোনও কোনও দেশ পুনরায় টিকা প্রয়োগ শুরু করার কথা জানিয়েছে। এদিকে, গবেষকরা জানিয়েছেন, কী কারণে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর কিছু মানুষের দেহে অস্বাভাবিকভাবে রক্ত জমাট বাঁধছে, তার কারণ খুঁজে বের করতে পেরেছেন তারা। টিকা নেওয়ার পর কীভাবে অতি অল্পসংখ্যক রোগীর মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বাধার ওই বিরল ঘটনাটি ঘটে—তা নিয়ে গবেষণা করেছেন তারা।

গবেষকরা বলেন, খুবই প্রচলিত ওষুধ ব্যবহার করে এ ধরনের রোগীদের চিকিৎসা দেওয়ার পদ্ধতিও তাদের হাতে আছে। গ্রাইফজভালড হসপিটাল, রাজ্যের স্বাস্থ্য সেবা নিয়ন্ত্রক সংস্থা পল এরলিশ ইনস্টিটিউট (পিইআই) এবং অস্ট্রিয়ার চিকিৎসকদের যৌথ উদ্যোগে এই সাফল্য মিলেছে বলে প্রতিবেদনে জানানো হয়। তবে যে রোগীদের ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাওয়ার প্রমাণ মিলবে, শুধু তাদেরকেই চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এক্ষেত্রে প্রতিরোধমূলক কোনও ব্যবস্থা নেওয়ার সুযোগ এ মুহূর্তে নেই।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au