খেলাধুলা

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না ভারত

  • 7:37 am - March 13, 2021

নতুন সময় ডেস্ক : ভারতের মাটিতে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে নাস্তানাবুদ হয়েছে ইংল্যান্ড। তবে এই ইংল্যান্ড টি-টোয়েন্টিতে ঘুড়ে দাঁড়িয়েছে। পাঁচ ম্যাচের প্রথমটিতে কোহলিদেরকে উড়িয়ে এগিয়ে গেল মরগান বাহিনী। ম্যাচটিতে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ভারত। বোলিং-ব্যাটিংয়ে সমান দক্ষতা দেখিয়েছে ইংলিশরা।

শুক্রবার (১২ মার্চ) আহমেদাবাদের মোতেরায় ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। টস জিতে মরগান ব্যাটিংয়ে পাঠায় কোহলিদেরকে। আঁটসাট বোলিংয়ে ভারতকে ১২৪ রানে বেঁধে ফেলে ইংল্যান্ড। যা কি না ২৭ বল হাতে রেখেই টপকে যায় ইংলিশরা। ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেছেন ডেভিড মালান। এদিন দুর্দান্ত ছিলেন জোফ্রা আর্চার। নিখুঁত লাইন-লেংথে বোলিং করলেন মার্ক উড। তাদের সামনে লড়াই করতে পারলেন কেবল শ্রেয়াস আইয়ার। তার ফিফটিতে ভারতের ইনিংস দাঁড়ায় ১২৪-এ।

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৩ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রবি শাস্ত্রীর শিষ্যরা। জফ্রা আর্চারের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হন রাহুল। ভারত অধিনায়ক শূন্য রানে ফেরেন আদিল রশিদের বলে। শিখর ধাওয়ানকে বোল্ড করে ফেরান উড। প্রথম ৬ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২২ রান। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে এটা তাদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।

শ্রেয়স আইয়ার-ঋষভ পান্ত হাল ধরার চেষ্টা করছিলেন। কিন্তু পান্ত ব্যক্তিগত ২১ রানে ফিরে যান সম্ভাবনা দেখিয়ে। শ্রেয়স দারুণ ব্যাটিং করে দলকে এনে দেন সম্মানজনক স্কোর। ইনিংস শেষ হওয়ার ৩ বল আগে আউট হন সর্বোচ্চ ৬৭ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৪৮ বলে, ৮টি চার ও ১টি ছয়ে। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ১৯ রান।

স্বাগতিকদের ১২৫ রানের নিচে আটকে রাখার পেছনে বড় অবদান আর্চারের। ডানহাতি এই পেসার ২৩ রানে নেন ৩ উইকেট। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট নেন উড। এছাড়া ১টি করে উইকেট নেন আদিল রশিদ, ক্রিস জর্দান ও বেন স্টোকস। ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ঝোড়ো শুরু করে ইংল্যান্ড। জস বাটলার-জেসন রয়ের ব্যাটিংয়ে অসহায় দেখাচ্ছিল ভারতীয় বোলারদের। দুইজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ইংল্যান্ড পায় ৭২ রান। বাটলার করেন ২৮ রান, রয় আউট হন ৪৯ রানে। পাওয়ার প্লেতে তারা তোলেন ৫০ রান।

অষ্টম ওভারে এসে প্রথম সাফল্য পায় ভারত। যুজবেন্দ্র চেহেল এলবিডব্লিউ করে দেন বাটলারকে। ওই ওভারের শুরুতে পরপর দুই বলে চার ও ছক্কা মারেন রয়। এরপর মালানকে নিয়ে এগোতে থাকেন রয়। কিন্তু ওয়াশিংটন সুন্দরের বলে এলবিডব্লিউ হলে শেষ হয় বিধ্বংসী এই ওপেনারের ইনিংস। তার আগে ৪ চার ও ৩ ছক্কায় ৩২ বলে তিনি করে যান ৪৯ রান। দুজন ফিরে গেলেও বেগ পেতে হয়নি ইংলিশদের। জনি বেয়ারস্টো ১৭ বলে ২৬, আর ২০ বলে ২৪ রানে অপারাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন মালান। ভারতের হয়ে ১টি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২০ ওভারে ১২৪/৭ (ধাওয়ান ৪, রাহুল ১, কোহলি ০, পান্ত ২১, আইয়ার ৬৭, হার্দিক ১৯, শার্দুল ০, সুন্দর ৩*, আকসার ৭*; রশিদ ৩-০-১৪-১, আর্চার ৪-১-২৩-৩, উড ৪-০-২০-১, জর্দান ৪-০-২৭-১, স্টোকস ৩-০-২৫-১, কারান ২-০-১৫-০)।

ইংল্যান্ড : ১৫.৩ ওভারে ১৩০/২ (রয় ৪৯, বাটলার ২৮, মালান ২৪*, বেয়ারস্টো ২৬*; আকসার ৩-০-২৪-০, ভুবনেশ্বর ২-০-১৫-০, চেহেল ৪-০-৪৪-১, শার্দুল ২-০-১৬-০, পান্ডিয়া ২-০-১৩-০, সুন্দর ২.৩-০-১৮-১)।

ম্যান অব দ্য ম্যাচ : জোফ্রা আর্চার

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au