বিনোদন

যেভাবে টাকা হাতিয়ে নিতেন অভিনেত্রী রোমানা স্বর্ণা

  • 7:14 pm - March 12, 2021
যেভাবে টাকা হাতিয়ে নিতেন অভিনেত্রী রোমানা স্বর্ণা

ঢাকা: প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। সৌদি প্রবাসী ব্যবসায়ী কামরুল হাসানের দায়েরকৃত মামলার ভিত্তিতে ১১ মার্চ, তাকে মোহাম্মদ থানা পুলিশ গ্রেপ্তার করে।

অভিযোগকারী জানান, নানা কৌশলে, প্রতারণা করে, ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন রোমানা স্বর্ণা।

কামরুল হাসান বলেছেন, আমার খালাতো ভাইয়ের মাধ্যমে রোমানা ইসলাম স্বর্ণার সঙ্গে পরিচয় হয়। এরপর ফেসবুকে সম্পর্ক। এক পর্যায়ে স্বর্ণা আমাকে বলে সে অসহায়। ছেলের পড়ালেখার খরচ চালানোর মত টাকা নেই। মিডিয়াতে কাজ কর্ম হয় না। সব মিলে সে খারাপ অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে সে আমাকে একটা উবারে চালানোর জন্য গাড়ি কিনে দিতে বললে আমি ১৮ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে দিই।

তিনি বলেন, গাড়ি কিনে দেওয়ার পর স্বর্ণা আমাকে বলে তার ছেলের যাতায়াতের জন্য একটা মোটরসাইকেল দরকার। আমি সে টাকাটাও দেই এবং বলে আমাকে আস্তে আস্তে দেবে। এরপর আমাকে দুএকবার ২০-৩০ হাজার টাকা রিটার্ন করে আমার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করে।

কামরুল বলেন, স্বর্ণা লালমাটিয়াতে তার এক আত্মীয়ের একটি ফ্ল্যাট আছে বলে জানায়। যেটি অল্প মূল্য পাওয়া যাবে বলে সে আমাকে জানায়। তার কথায় বিশ্বাস করে আমি তাকে ১ কোটি ৯০ লক্ষ টাকা দেই।

সৌদি আরব থেকে দেশে আসলে সে আমাকে ওদের বাসায় যাওয়ার দাওয়াত দিলে আমি ওই বাসায় যাই। বাসায় যাওয়ার পরে এক পর্যায়ে সে আমাকে আটকে রাখে। খাবারের মাধ্যমে চেতনাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলে। এরপর আমি সেন্সলেস হয়ে যাই। পরে আমাকে নগ্ন করে আমার খারাপ খারাপ ছবি তোলে এবং আমার স্ট্যাম্প নেয়। এরপর সে আমাকে বিয়ে করতে বাধ্য করে। বিয়ে না করলে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সম্মানহানির ভয়ে স্বর্ণাকে আমি বিয়ে করতে বাধ্য হই।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, সৌদি প্রবাসী সাবেক স্বামীর মামলায় রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে স্বর্ণার পরিচয় হয়। পরে ফেসবুকে কথোপকথন। ২০১৯ সালের মার্চে বিয়ে করেন তারা। বিয়ের পর কামরুল সৌদি আরবে চলে যান। গাড়ি, ব্যবসা, ফ্ল্যাট কেনাসহ নানা অজুহাতে তার কাছ থেকে এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন স্বর্ণা। সম্প্রতি ওই ব্যক্তি দেশে আসেন এবং স্বর্ণার বাসায় যান।

এ সময় স্বর্ণা জানিয়ে দেন, তাকে অনেক আগেই তিনি তালাক দিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয় কামরুলকে। এ ঘটনায় বৃহস্পতিবার স্বর্ণার বিরুদ্ধে কামরুল মোহাম্মদপুর থানায় মামলা করেন। সন্ধ্যায় লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে ২০০৬ সালে শোবিজে আত্মপ্রকাশ করেন রোমানা স্বর্ণা। পরবর্তীতে তিনি নাটকের নিয়মিত কাজ শুরু করেন। ২০১৫ সালে তিনি সিনেমাতেও আত্মপ্রকাশ করেন।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au