ঘটনা প্রবাহ

চাঁপাইনবাবগঞ্জে অলৌকিক ঘটনা, কবরের ২৭ বছর পর অক্ষত মরদেহ ও কাফন

  • 12:08 pm - March 11, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড মর্দানা এলাকায় অলৌকিক ঘটনার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে মর্দানা গ্রামের একটি মাদ্রাসার ঘর নির্মাণের জন্য খোড়াখুড়ি করার সময় একটি কবরের সন্ধান পায় নির্মাণ শ্রমিকেরা। এ সময় ওই কবর থেকে একজনের অক্ষত মরদেহ উদ্ধার করে তারা।

মরদেহের আত্মীয়স্বজনরা জানায়, মর্দানা গ্রামের এমাজ উদ্দিন মন্ডলের ছেলে করিম মন্ডল গেল ২৭ বছর আগে মৃত্যুবরণ করলে তাকে বাড়ির পেছনে পারিবারিক গোরস্তানে দাফন করে। দীর্ঘ ২৭ বছর পর গত মঙ্গলবার কবরস্থানের পাশে মাদ্রাসার ঘর নির্মাণের জন্য খোড়াখুড়ি শুরু হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার ওই কবরস্থানের পাশে ঘর নির্মাণের জন্য খোড়ার সময় করিম মন্ডলের অক্ষত মরদেহ দেখতে পায়।

মৃত করিম মন্ডলের ছেলে মেন্টু মন্ডল (৪০) মরদেহটি শনাক্ত করে জানান, প্রায় ২৭ বছর আগে তার পিতার স্বাভাবিক মৃত্যু হলে ওই স্থানে দাফন করা হয়। তবে মরদেহের শরীরের কোন পরিবর্তন হয়নি। এমনকি কাফনের কাপড়েরও কোন পরিবর্তন ঘটেনি। তিনি আরও জানান, তার পিতা ইসলামিক বিধি বিধান মেনে চলতেন।

এলাকাবাসী জানায়, মৃত করিম মন্ডল অত্র এলাকার মধ্যে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। এদিকে খবর পেয়ে শত শত এলাকাবাসী মরদেহ দেখার জন্য ভিড় জমায়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি সরিয়ে অন্য স্থানে দাফন করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au