জাতীয়

৬৫ দেশ থেকে আগতদের কোয়ারেন্টাইনে থাকতে হবে

  • 5:39 pm - March 09, 2020

ঢাকা: সারা বিশ্বে এখন পর্যন্ত ১০৮টি দেশ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬৫ দেশে আক্রান্ত হয়েছে স্থানীয় সংক্রমণের মাধ্যমে। তাই এসব দেশ থেকে যারা বাংলাদেশে আসবেন, তাদের অবশ্যই স্বেচ্ছা কিংবা গৃহ কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তাদের কারো যদি কোভিড-১৯-এর লক্ষণ দেখা যায় তবে অন্য কোথাও না যেয়ে প্রথমেই আইইডিসিআর’র হটলাইনে যোগাযোগ করতে হবে।

সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সংক্রমণের মাধ্যমে আক্রান্ত ৬৫ দেশের মধ্যে- চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ফিলিপিনস, নিউজিল্যান্ড, কম্বোডিয়া, ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইডেন, নরওয়ে, অস্ট্রিয়া, গ্রিস, আইসল্যান্ড, ডেনমার্ক, স্যান মেরিনো, চেকিয়া, ইজরায়েল, পর্তুগাল, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, রোমানিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, বেলারুশ, স্লোভাকিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, থাইল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ইরান, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, প্যালেস্টাইন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, ইকুয়েডর, পেরু, আলজেরিয়া, ক্যামেরুন ও ডায়মন্ড প্রিন্সেস জাহাজ থেকে আসাদের স্বেচ্ছা কিংবা গৃহ কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল আছে। এদের সংস্পর্শে আশা ব্যক্তিরা কোয়ারেন্টিনে ভাল আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালনায় আন্তর্জাতিক বিমান, সমুদ্র ও স্থল বন্দরসমূহে বিদেশ থেকে আগত সকল যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au