বিজ্ঞান ও প্রযুক্তি

শিগগিরই চীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুমকি ট্রাম্পের

  • 7:50 am - May 28, 2020
আবার মুছে ফেলা হয়েছে ট্রাম্পের টুইট

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ে চলমান বিক্ষোভ দমনে চীনের নিরাপত্তা আইন চালুর পরিকল্পনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সপ্তাহ শেষের আগেই এ সংক্রান্ত ঘোষণা আসতে চলেছে। ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো মঙ্গলবার (২৬ মে) হংকং বিষয়ে বিষয়ে চীনের পদক্ষেপের দিকে ইঙ্গিত করে বিষয়টি ‘খুবই বিরক্তিকর’ এবং দেশটি ‘বড় ধরনের ভুল’ করছে বলে মন্তব্য করার পর ট্রাম্প এক সংবাদ ব্রিফ্রিংয়ে একথা জানালেন।

বৃহস্পতিবার (২৮ মে) চীনের পার্লামেন্টে প্রস্তাবিত হংকং নিরাপত্তা আইন পাসের কথা রয়েছে। এ আইন চালু হলে হংকংয়ের বিশেষ স্বাধীনতা ক্ষুন্ন হবে। তাছাড়া এর আগে যুক্তরাষ্ট্রের করা আইনে হংকং যে বিশেষ বাণিজ্য মর্যাদা পাচ্ছে, তাও প্রশ্নের মুখে পড়বে।

চীনকে ঠেকাতে কি ধরনের পদক্ষেপের কথা ভাবা হচ্ছে? নতুন করে নিষেধাজ্ঞা আরোপ, নাকি চীনা ছাত্রছাত্রী এবং গবেষকদের জন্য ভিসা বন্ধ করা? হোয়াইট হাউজের নিউজ ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাবে খোলাসা করে কিছু না বলে ট্রাম্প কেবল বলেন, এখন কিছু একটা করা হচ্ছে এবং আগামী দিনগুলোতে তিনি সেটি নিয়ে কথা বলবেন। নিষেধাজ্ঞা আসছে কিনা পুনরায় এমনটা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, “না, এ ব্যাপারে আপনারা জানতে পারবেন, সপ্তাহ শেষের আগেই।” এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

এর আগে গত রবিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান হংকংয়ের জন্য প্রস্তাবিত নিরাপত্তা আইনকে কেন্দ্র করে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন। এরপরই চীন কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র কোনো নতুন পদক্ষেপ নিলে এর পাল্টা ব্যবস্থা নেবে তারা। হংকং ইস্যু পুরেপুরি চীনের অভ্যন্তরীন বিষয়; এক্ষেত্রে কোনো বিদেশি হস্তক্ষেপ মানা হবে না-সেকথাও স্মরণ করিয়ে দিয়েছে চীন।

কিন্তু চীনের নিরাপত্তা আইনের বিষয়টি নিয়ে ট্রাম্প যে অসন্তুষ্ট হয়ে আছেন, সেকথা আগেই জানিয়েছিলেন হোয়াইট হাউজের মুখপাত্র। ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা কাডলো বেইজিংয়ের এ পদক্ষেপকে ‘বিরাট ভুল’ বলে সমালোচনা করেছেন এবং বলেছেন, যেসব আমেরিকান কোম্পানি চীন থেকে ব্যবসা গুটিয়ে নিতে চায় তাদের পাশে থাকবে ওয়াশিংটন।

করোনা ভাইরাস নিয়ে বাগযুদ্ধে জড়িয়ে পড়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই হংকং পরিস্থিতি নিয়ে দু’পক্ষের বিরোধ বাড়ছে। সম্পর্কের এই অবনতির মুখে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা চীনে কার্যক্রম গুটিয়ে ফেলার জন্য মার্কিন ফার্মগুলোকে উৎসাহিত করার পথ খুঁজছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au