খেলাধুলা

বার্সেলোনার নতুন সভাপতি হোয়ান লাপোর্তা

  • 9:05 am - March 08, 2021

নতুন সময় ডেস্ক : স্প্যানিশ ক্লাব বার্সেলোনা নতুন সভাপতি পেয়েছে। ২৭ অক্টোবর সভাপতির পদ থেকে জোসেফ মারিয়া বার্তোমেউ’র পদত্যাগের পর থেকেই চলছিল গুঞ্জন। কে হচ্ছে বার্সার সভাপতি। তবে সব গুঞ্জনের অবসান হটিয়ে ভিক্তর ফন্ত ও তনি ফ্রেইসাকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব পেয়েছেন হুয়ান লাপোর্তা।

রোববার (৭ মার্চ) ভোট দিয়ে নতুন প্রধান ও বোর্ড বেছে নিয়েছেন কাতালান ক্লাবটি। লিওনেল মেসি, সের্হিও বুসকেতস, জর্দি আলবাসহ অনেক খেলোয়াড়রাও এতে অংশ নিয়েছেন।

মোট ভোট পড়েছে ৫১ হাজার ৯৮৩টি। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনার সভাপতি দায়িত্ব পালন করা কাতালান আইনজীবী ও রাজনীতিক লাপোর্তা পেয়েছেন ৩০ হাজার ১৮৪টি বা ৫৪.২৮ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফন্ত পেয়েছেন ১৬ হাজার ৬৭৯টি বা ২৯.৯৯ শতাংশ ভোট। আরেক প্রার্থী ফ্রেইসা পেয়েছেন ৪ হাজার ৭৬৯টি বা ৮.৫৮ শতাংশ ভোট।

দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে প্রবল চাপের মুখে গত অক্টোবরে সভাপতির পদ ছাড়েন জোজেপ মারিয়া বার্তোমেউ। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান কার্লেস তুসকেতস। গত ২৪ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য তা পিছিয়ে ৭ মার্চ নেওয়া হয়।

এই মৌসুমেই শেষ হবে মেসির সঙ্গে ক্লাবের চুক্তি। গত মৌসুমে দল ছাড়তে চাওয়া আর্জেন্টাইন তারকা আগেই জানান, নতুন সভাপতির সঙ্গে কথা বলে নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। মেসির ভোট দেওয়াকে অনেকে দেখছেন ইতিবাচক হিসেবে।

এদিকে ভোটের দিন লাপোর্তা বলেন, নির্বাচিত হলে রাতেই মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কথা বলবেন তিনি। তার কাছে অগ্রাধিকার পাচ্ছে দলটির ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি।

নবনির্বাচিত সভাপতি লাপোর্তার জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে বার্সেলোনার আর্থিক পরিস্থিতির উন্নতি। বর্তমানে লা লিগার দলটির অর্থনৈতিক অবস্থা ভীষণ নাজুক। মহামারীর মধ্যে বার্সার অর্থনৈতিক অবস্থা শোচনীয় অবস্থায়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au