ঘটনা প্রবাহ

শিবপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • 9:03 am - March 08, 2021

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। গুরুতর আঘাতের কারণে আহতদেরকে ঢাকা মেডিকেল ও নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদী থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ইটাখোলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। শিবপুর উপজেলার বাড়ৈগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির অজ্ঞাতনামা যাত্রী এক কিশোর নিহত হয়। এসময় আহত হয় সিএনজির চালকসহ ৫ যাত্রী।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক আহতদের নরসিংদী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক রাসেল কবির জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হলেও ট্রাকের চালক পালিয়ে যায়। বেপরোয়া গতিতে অন্য পরিবহনকে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au