খেলাধুলা

মেসি-জাদুতে উড়ে গেল ওসাসুনা

  • 9:26 am - March 07, 2021

নতুন সময় ডেস্ক : লিওনেল মেসির জাদুর ছোঁয়ায় জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা। শনিবার দিবাগত রাতে লা লিগার ম্যাচে ওসাসুনাকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিল কাতালানরা। সেইসঙ্গে ব্যবধান কমালো শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে।

ওসাসুনার মাঠে বরাবরই খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। এই মাঠে আগের তিন দেখায় মাত্র একবারই জয়ের স্বাদ পেয়েছে কাতালানরা। বাকি দুবার হয়েছে ড্র। এবার পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে জয়ের ক্ষুধা নিয়েই আতিথ্য নেয় বার্সা। নিশ্চিত বড় জয় পেতে সেরা একাদশটা যে সাজানো চাই। তাইতো মেসি, গ্রিজম্যান, ডি ইয়ংদের মতো তারকাদের সমন্বয়েই সেরা একাদশ সাজান রোন্যাল্ড কোম্যান।

তবে প্রথমদিকে বলার মতো তেমন কোনও সুযোগই তৈরি করতে পারছিল না কাতালানরা। বল দখল, বলের পজিশন সব দিক থেকে এগিয়ে থাকলেও ওসাসুনার শক্ত রক্ষণভাগের সামনে বার বার ব্যর্থ হচ্ছিলেন মেসি, গ্রিজম্যানরা।

অবশেষে ৩০ মিনিটে গিয়ে গোলমুখ খোলে বার্সেলোনা। অতিথিদের হয়ে ওসাসুনার জাল কাঁপান জর্ডি আলবা। আর এতে তাকে সহায়তা করেন দলের প্রাণভোমরা লিও মেসি। তবে এই এক গোল নিয়েই প্রথমার্ধ্বে সন্তুষ্ট থাকতে হয় কোম্যানের শিষ্যদের। যদিও এই প্রথমার্ধ্বেই বেশ ভালো পরীক্ষাই দিতে হয়েছে বার্সা গোলরক্ষক টের স্টেগেনকে।

বিরতির পর ফিরেও যেন দৃশ্যপটের পরিবর্তন হচ্ছিল না। অবশেষে ৮৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সা। কৌরৌমার গোলে ব্যবধান ২-০ করে কাতালানরা। এবারও গোলের কারিগর সেই মেসিই। পরে আর কোনও গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে কোম্যানের দল।

এ জয়ে ২৬ ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে বার্সা। অন্যদিকে, ২৪ ম্যাচ থেকে ৫৮ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে অ্যাতলেটিকো। আর ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au