খেলাধুলা

সেই সেভিয়াকে উড়িয়েই ফাইনালে বার্সা

  • 9:07 am - March 04, 2021

প্রথম লেগে ২-০ গোলে হারলেও, ফিরতি লেগে নিজেদের মাঠে নেমে সেই সেভিয়াকে ঠিকই হারালো বার্সেলোনা। শুধু হারালোই না, লা লীগার ম্যাচে ২-০ ব্যবধানে হারানো সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়েই কোপা দেল রে’র ফাইনালে উঠেছে বার্সা। অতিরিক্ত টাইমে গড়ানো ম্যাচে জেরার্ড পিকের নাটকীয় গোলে এ নিয়ে গেলো ৭ মৌসুমে ষষ্ঠবারের মতো কোপা দেল রে’র ফাইনালের টিকিট কাটলো কাতালানরা। আর সেইসঙ্গে চলতি মৌসুমে অন্তত একটা শিরোপা জয়ের স্বপ্ন টিকিয়ে রাখলো বার্সেলোনা।

ভাঙাচোরা একটা দল। মাঠের বাইরেও কতো ইস্যু! গুছিয়ে উঠতে হিমশিম খায় বার্সেলোনা। যার জন্য খেলা, সেই ট্রফিগুলো থেকে যায় নাগালের বাইরে। কোপা দেল রে’র শিরোপার স্বপ্নটাও ধূসর হয়ে আসছিলো। কিন্তু, ক্যাম্প ন্যু’তে নায়কের বেশে আবির্ভূত হলেন জেরার্ড পিকে। ম্যাচের শেষ মিনিটে গল্পটা বদলে গেলো স্প্যানিশ ডিফেন্ডারের ম্যাজিক্যাল স্পর্শে।

প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকা সেভিয়ার আশা ছিল যে কোনও মূল্যে ফাইনালে ওঠা। শুরু থেকে ডি-বক্স আগলে রাখার আপ্রাণ চেষ্টায় লস পালাঙ্গানারা। আগলে রাখা ডি-বক্সে ফাটল ধরালো ডেম্বেলের বুলেট গতির শটটা। ১২ মিনিটে বার্সা এগিয়ে গেলো ১-০ গোলে। ফাইনালে যেতে আরও গোল চাই। কাতালানরা লিওনেল মেসির জাদুর অপেক্ষায়। ৩৩ মিনিটে গোললাইন থেকে বল ফিরলে আফসোসে পুড়তে হয়।

দ্বিতীয়ার্ধেও পেরোয় অনেকটা সময়। দ্বিতীয় গোলটা রয়ে যায় অদেখা। ৬৭ মিনিটে জর্ডি আলবা ফেরেন ক্রসবার কাঁপিয়ে। কাতালানদের কাঁপুনি বাড়িয়ে ৭১ মিনিটে সেভিয়ার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু, ত্রাতা আন্দ্রে স্টেগানের বিশ্বস্ত গ্লাভসে আটকে যায় ওক্যাম্পোসের স্পট কিকটি। বড় দলের সঙ্গে অন্যদের তফাৎটা তো এখানেই। এমন ম্যাচে সুযোগ লুফে নেয়া চাই শতভাগ। সেটা তো লোপেতেগুইয়ের দল পারলোই না, উল্টো ফার্নান্দোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হলো সেভিয়া।

আর এতে মুহূর্তেই পাল্টে গেলো দৃশ্যপট। গ্রিজম্যানের অ্যাসিস্টে পিকের নাটকীয় গোলে, দুই লেগ মিলিয়ে ২-২’এর সমতার পর, অতিরিক্ত সময়ে গড়ানো খেলায় আরও লিড নিতে দেরি হয়নি বার্সার। জর্ডি আলবার অ্যাসিস্টে ম্যাচের স্কোরলাইন ৩-০ করেন ব্রাথওয়েট। ফেব্রুয়ারি শেষ হয়েছিলো যেখানে, মার্চের শুরু সেখান থেকেই। পরপর দু’ম্যাচে সেভিয়াকে ডোবালো রোনাল্ড কোম্যানের দল। সেবার লা লিগায় জয় ছিলো ২-০’তে, এবারেরটা আরও তাৎপর্যপূর্ণ।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au