খেলাধুলা

স্পেৎসিয়াকে হারিয়ে জয়ে ফিরলো জুভেন্টাস

  • 6:43 am - March 03, 2021

ঘরের মাঠে মঙ্গলবার রাতে স্পেৎসিয়ার বিপক্ষে সিরি আর ম্যাচটি ৩-০ গোলে জিতেছে জুভেন্টাস। ম্যাচের প্রথমার্ধে শক্তিশালী জুভেন্টাসের বিপক্ষে বেশ ভালোই লড়াই চালিয়েছে স্পেৎসিয়া। তবে দ্বিতীয়ার্ধে আর চ্যাম্পিয়নদের আটকে রাখা সম্ভব হয়নি তাদের পক্ষে। ফেদেরিকো চিয়েসা, আলভারো মোরাতা আর ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে বড় জয় নিশ্চিত করে আন্দ্রে পিরলোর দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণ শানাতে শুরু করে জুভেন্টাস। এর ফল আসে ম্যাচের দৈর্ঘ্য এক ঘণ্টা ছাড়ানোর পর। ৬২তম মিনিটে বের্নারদেস্কির উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে গোল করেন মোরাতা। প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও পরে ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।

লিড নেওয়ার পর আরো আগ্রাসী হয়ে ওঠে জুভেন্টাস। ৭১তম মিনিটে ফেদেরিকো চিয়েসার গোলে ব্যবধান দ্বিগুণ করে তুরিনের বুড়িরা। এদিকে ৭৭তম মিনিটে রোনালদোর নেওয়া দুর্দান্ত ফ্রি কিক ঝাঁপিয়ে ফেরান প্রোভেদেল। শেষ পর্যন্ত ৮৯তম মিনিটে সাফল্যের দেখা পান পর্তুগিজ যুবরাজ। ডান দিক থেকে রদ্রিগোর পাস ধরে ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

এদিকে যোগ করা সময়ের শেষ মুহূর্তে গিয়াসি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্পেৎসিয়া। কিন্তু আন্দ্রে গালাবিনোভের দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন ভয়চেখ স্ট্যাসনি। এই জয়ে ২৪ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে আছে জুভেন্টাস। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au