জাতীয়

অহেতুক মাস্ক পরার দরকার নেই: প্রধানমন্ত্রী

  • 5:22 pm - March 09, 2020
অহেতুক মাস্ক পরার দরকার নেই: প্রধানমন্ত্রী

ঢাকা: আতঙ্কিত হয়ে অহেতুক মাস্ক পরে বসে না থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধ এবং যাতে ছড়িয়ে না পড়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই এ বিষয়ে অহেতুক আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে মাস্ক পরে থাকার দরকার নেই। শুধু যাদের সর্দি-কাশি হয়েছে তারা একটু সাবধানে থাকবেন।

সোমবার (০৯ মার্চ) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।

আতঙ্কিত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ভাইরাস বেশি দিন থাকে না। বেশির ভাগেই চিকিৎসা নিয়ে ভালো হয়ে যায়। তাদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে বৃদ্ধ ও অসুস্থ যারা তাদের জন্য এ রোগে কিছুটা ঝুঁকি থেকে যায়।’

এটা ভয়ের কিছু না। চিকিৎসা নিলেই ভালো হয়ে যাবে। এখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এর কারণে সর্দি-কাশি হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান প্রধানমন্ত্রী।

মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিতের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস নিয়ে আন্তর্জাতিকভাবে একটি সমস্যা দেখা দিয়েছে। মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অনেকেই নিজ নিজ দেশে করোনা ভাইরাস সমস্যার কারণে আসতে পারছেন না। তাই মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত জনসমাগমের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি ঠিক হলে আমরা প্রোগ্রাম আয়োজন করবো।’

মুজিববর্ষের কর্মসূচি নিয়ে শেখ হাসিনা বলেন, যেখানে ব্যাপক জনসমাগম হবে সেই সেবাগুলো আপাতত আমরা স্থগিত করেছি জনকল্যাণের কথা ভেবে। তবে পরবর্তীতে আমরা সেই সভা গুলো করবো। কারণ জনগণের কল্যাণ তাই আমাদের কাছে সবচেয়ে বড়। জনগণ যেন কোন ঝুঁকির মধ্যে না পড়ে সেটি আগে নিশ্চিত করতে হবে। যেসব কর্মসূচিতে লোক সমাগম কম হবে সেসব কর্মসূচি আমরা চালিয়ে যাব।

শেখ হাসিনা বলেন, ‘করোনা আতঙ্কে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার কিনে কিনে জমা করে রাখবার দরকার নেই। পাগলামি করার দরকার নেই। সর্দি-কাশিতে কাপড় বা টিস্যু ব্যবহার করতে হবে। কাপড় কেটে ঘরের মধ্যই রুমাল তৈরি করা যেতে পারে। হ্যান্ড সেক (করমর্দন) করবেন না কেউ। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন, জনসমাগম এড়িয়ে চলবেন। ’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au