খেলাধুলা

পিএসজির কাছে হেরেও হতাশ নন বার্সা কোচ

  • 7:12 am - February 22, 2021
পিএসজির কাছে হেরেও হতাশ নন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় বার্সেলোনা। গত সপ্তাহের সেই হারের ক্ষত এখনও শুকায়নি। পরের ম্যাচেই লা লিগায় দুর্বল প্রতিপক্ষ কাদিজের সঙ্গেও ১-১ গোলে ড্র করল বার্সেলোনা। পয়েন্ট হারিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান।

সাবেক এই ডাচ তারকা ক্ষোভের সঙ্গে বলেন, “পিএসজির কাছে হেরে গিয়েও এতটা হতাশ হইনি। আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে যাওয়ায় ব্যবধান কমানোর সুযোগ ছিল। সেটাও হাতছাড়া হল। যা খুবই হতাশাজনক।”

রবিবার ক্লাব রেকর্ড ৫০৬তম ম্যাচ খেলতে নামেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। এদিন তার গোলও জেতাতে পারেনি বার্সাকে। কাদিজের বিপক্ষে পুরো ম্যাচে দাপট দেখিয়েও ফরোয়ার্ডদের ব্যর্থতায় জয় হাতছাড়া হয় বার্সার।

ম্যাচে একের পর গোলের সুযোগ হাতছাড়া করেছেন উসমান ডেম্বেলে, আঁতোয়ান গ্রিজমান। ম্যাচ চলাকালীন ডাগআউটেই তা নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেছে কোম্যানকে। লিওনেল মেসির পেনাল্টি গোলে জয়ের কাছেই ছিল বার্সেলোনা।

ম্যাচের শেষ দিকে ডিবক্সে ক্লেঁমো লংলেঁ অহেতুক ফাউল করলে পেনাল্টি পায় কাদিজ। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে প্রতিপক্ষের একজনকে ডিবক্সে অহেতুক ফাউল করেন ক্লেমোঁ লংলেঁ। সফল স্পটকিক থেকে নবাগত কাদিজকে ১ পয়েন্ট এনে দেন আলেক্স ফার্নান্দেজ। পয়েন্ট তালিকার নীচের থাকা দলটি সুযোগ কাজে লাগাতে ভুল করেনি।

হারের জন্য এককভাবে কাউকে দায়ী করতে নারাজ বার্সা কোচ। কোম্যান বলেন, “আমি এককভাবে কোনও খেলোয়াড়কে দায়ী করতে পছন্দ করি না। আমাদের আক্রমণভাগ পুরোপুরি ব্যর্থ। আমাদের ডিফেন্ডারদের যে মান তাতে সহজেই পেনাল্টি না করে বল ক্লিয়ার করতে পারতো।”

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au