এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড
খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনিতে ট্রলার ডুবীতে নিখেঁাজ হওয়া ৩ শ্রমিকের একজনের মৃতদেহ ৫৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১১.৫৫ মি. উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া কপোতাক্ষ নদের তীরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শ্রমিক উপজেলার বকচর গ্রামের মনজিল গাজীর পুত্র বাবর আলি (৪৫)।
বাংলাদেশ ফায়ার সার্ভিস’র সাতক্ষীরা উপ-সহকারি পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, ফায়ার সার্ভিস ও কোষ্ট গার্ডের ডুবুরী দল নিখেঁাজ ৩ শ্রমিককে কপোতাক্ষ নদে টানা তল্লাসির ৫৪ ঘন্টা পর কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের বিপরীতে নদীর তীরে অর্থাৎ নিখেঁাজস্থল থেকে প্রায় সহস্রাধিক গজ দুরে মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এ খবরে দুপুর ২.৩০ মি. দিকে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতান ও থানা পুলিশের উপস্থিতিতে নিখেঁাজ বাবর আলীর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, সম্প্রতি আম্পানের আঘাতে ভেঙ্গে যাওয়া কপোতাক্ষ নদের উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া পাউবো’র বেড়ীবঁাধ সংস্কার কাজ চলছিল।
সংস্কার কাজে নিয়োজিত গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) ভোর ৬ টার সময় ১২ শ্রমিক ট্রলারে নদী পার হওয়ার সময় স্রোতের তোড়ে ঘোলে পড়ে ট্রলার ডুবে যায়। তাৎক্ষনিকভাবে গুরুতর আহত একজনসহ ৯ শ্রমিকের হদিস মিললেও ৩ জনের কোন খেঁাজ মেলেনি।
বৃহস্পতিবার নিখেঁাজ বাবর আলীর মৃতদেহ উদ্ধার হলেও বৃহস্পতিবার এরিপোর্ট লেখা পর্যন্ত বাকী ২জন একই গ্রামের ফজলে সানার পুত্র শফিকুল ও পুইজালা গ্রামের মানিক মোড়লের পুত্র আজিজুর রহমান নিখেঁাজ রয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au