খেলাধুলা

সস্ত্রীক টিকা নিয়ে যা বললেন তামিম

  • 8:01 am - February 18, 2021

নতুন সময় ডেস্ক : নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল। সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হাজির হয়ে টিকা নেন জাতীয় দলের ক্রিকেটাররা ও কোচিং স্টাফরা। সূত্র জানায়, বেলা পৌনে ১১টার দিকে টিকাদান শুরু হয়।  সবার আগে টিকা নেন ওপেনার সৌম্য সরকার। এরপর নেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এরপর একে একে সবাই টিকাগ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন।

স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকা নিতে হাসপাতালে যান তামিম। টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, অনেকেই নেতিবাচক কথা বলেন, কিন্তু ইতিবাচক দিকগুলোও বলা দরকার। আমি বিশ্বাস করি, এখন টিকা নেওয়াটা সবার জন্য জরুরি হয়ে গেছে। যারাই টিকাদান কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন তাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট।

আমি বলব, বাংলাদেশের সৌভাগ্য যে মহামারীর টিকা সঠিক সময়ে পেয়েছে। উন্নত অনেক দেশেও এই পরিমাণ টিকা এখনও দেওয়া হচ্ছে না। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম আর বলেন, টিকার রেজিস্ট্রেশন নিয়ে আমার অভিজ্ঞতাটা খুব ভালো ছিল। শুধু আমার না, বন্ধু, পরিবারের সদস্য যারা নিজে থেকে রেজিস্ট্রেশন করে টিকা নিয়েছেন, তাদেরও টিকা দেওয়ার প্রক্রিয়াটা খুবই ভালো ছিল।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দফায় শুধু নিউজিল্যান্ড সফরে যাবেন এমন ক্রিকেটাররাই টিকা নেবেন। কুর্মিটোলায় আপাতত তাদের জন্যই টিকার ব্যবস্থা করেছে বিসিবি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au