খেলাধুলা

নেইমারহীন পিএসজি, মেসিকে সেরা ছন্দে পেতে চান বার্সা কোচ

  • 8:30 am - February 16, 2021

নতুন সময় ডেস্ক : গত সপ্তাহেই লা লিগায় আলাভেসের বিরুদ্ধে ৫-১ গোলে জয় রাতারাতি পাল্টে দিয়েছে রোনালদো কোমানের শরীরীভাষা। আজ মঙ্গলবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বে প্যারিস সাঁ জারমাঁর বিরুদ্ধে খেলতে নামার আগে রীতিমতো হুঙ্কার দিয়ে উঠলেন বার্সেলোনা ম্যানেজার। স্পষ্ট করে দিলেন, এই মুহূর্তে তার দলের মতো সেরা ছন্দে কোনও ক্লাব নেই।

প্রথম লেগে ক্যাম্প ন্যূতে খেলতে নামার আগে পিএসজি ম্যানেজার মৌরিসিয়ো পোচেত্তিনোর সবচেয়ে বড় মাথাব্যথা নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের না থাকা। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, ব্রাজিলীয় তারকার না থাকা নিঃসন্দেহে বাড়তি সুবিধা দেবে লিওনেল মেসিদের। কিন্তু সেই ব্যাখ্যার সঙ্গে একমত নন কোমান। সোমবার সাংবাদিক বৈঠকে তার মন্তব্য, “জানি না, কী সুবিধা হতে পারে।

তবে এটা জোর দিয়ে বলবো, এই বার্সেলোনা দল ক্রমশ পরিবর্তনের মধ্যে দিয়ে এগোতে এগোতে এখন পুরোদস্তুর তৈরি হয়েছে। আমি তো এই মুহূর্তে এমন কোনও ক্লাবকে দেখতেই পাচ্ছি না, যারা বার্সেলোনার চেয়ে ভালো ফুটবল উপহার দিতে পারে।” যোগ করেন, “আমিও একান্ত দরকার না পড়লে এই দলে বদলের খুব একটা পক্ষপাতী নই। চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে তরুণদের চেয়ে অভিজ্ঞদের উপস্থিতি অনেক বেশি প্রয়োজনীয়।”

স্পেনীয় সংবাদ মাধ্যমের খবর, পিএসজি ম্যাচে ফেরানো হতে পারে জেরার পিকে, সের্জি রবের্তো, ফিলিপে কুতিনহোর মতো অভিজ্ঞদের। যার ব্যাখ্যা দিয়ে কোমান বলেছেন, “পুরো ৯০ মিনিট ভালো খেলতে হলে দরকার শারীরিক সুস্থতাও। তাই আমাকে এমন ফুটবলার এই ম্যাচের জন্য বেছে নিতে হবে, যারা জয় নিশ্চিত করার সঙ্গে শারীরিক ধকলও সামলে উঠতে পারে। আমরা এ বার প্রমাণ করতে মরিয়া, ইউরোপীয় ক্লাব ফুটবলে বার্সেলোনাই সেরা।”

চোটের কারণে নেইমার নেই। ফলে ভক্তকূল মেসির সঙ্গে এবার দ্বৈরথে প্রতিপক্ষ হিসেবে তুলে ধরেছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। যদিও কোমান বলছেন, এটুকু বলতে পারি, মঙ্গলবারের ম্যাচ মেসি বনাম এমবাপ্পের লড়াই নয়। ম্যাচটা দুই দলের, যে দুটো শিবিরেই বিশ্বের বেশ কয়েকজন সেরা তারকা রয়েছে।”

যোগ করেছেন, “মেসি যেমন বার্সার সেরা অস্ত্র, তেমনই পিএসজি তাকিয়ে থাকবে এমবাপের দিকে। আমি তাই তুলনার পথ থেকে সরে এসে সেরা ফুটবলারদের সুন্দর ফুটবল উপভোগ করতে চাই। এবং এটাও বলতেই হবে, এই ম্যাচে সেরা ফর্মে দেখতে চাই লিয়োকে।”

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au