খেলাধুলা

মেসির মাইলফলকের দিনে উড়ে গেল আলাভেস

  • 6:35 am - February 14, 2021

নতুন সময় ডেস্ক : লিওনেল মেসির অনন্য এক মাইলফলকের দিনে দেপোর্তিভো আলাভেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলনা। এ জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে লা-লীগায় টেবিলের দুই নম্বরে উঠে বসলো কোম্যানের শিষ্যরা। শনিবার রাতে ক্যাম্প ন্যু-তে দীর্ঘদিন পর এমন দাপুটে জয় দেখলো স্বাগতিক ভক্তরা। ম্যাচ জোড়া গোল করেই বার্সেলোনার হয়ে লা লিগায় সর্বোচ্চ ৫০৫ ম্যাচ খেলা জাভি হার্নান্দেজকে ছুঁলেন মেসি।

ম্যাচের শুরু থেকেই এদিন আধিপত্য নিয়ে খেলতে থাকে বার্সা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ২৯ মিনিট পর্যন্ত। কোরৌমার অ্যাসিস্টে স্বাগতিকদের হয়ে লিড এনে দেন ত্রিনকাও। ৩৫ মিনিটে লিড দ্বিগুণ করতে পারতো কাতালানরা। কিন্তু ভিএআরএ মেসির করা গোলটি অফসাইড প্রমাণিত হওয়ায় সে যাত্রায় আর তা হয়নি।

পরে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বুসকেটসের সহয়তা পেয়ে বার্সার লিড দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা। বিরতির পর ফিরে ৪৭ মিনিটের সময়ে সুযোগ তৈরি করেছিলো আলাভেস। কিন্তু তা গোলের মুখ দেখেনি। তবে, ৫৭ মিনিটে আর ভুল করেনি তারা। রাইওজার গোলে ব্যবধান কমায় অতিথিরা। তবে ম্যাচের ৭৪ মিনিটে ব্যবধান আরেক দফা বাড়িয়ে নেয় বার্সা। এবার মেসির অ্যাসিস্টে নিজের জোড়া গোল পূরণ করেন ত্রিনকাও।

গোলে সহায়তা করে পরের মিনিটে নিজেই নায়ক বনে যান লিও। গ্রিজম্যানের বাড়ানো বলে জোড়া গোল পূরণের পাশাপাশি স্বাগতিকদের স্কোরটা গড়ে দেন ৪-১ এ। এ নিয়ে আলাভেসের বিপক্ষে লিগে ১২টি গোল হলো আর্জেন্টাইন তারকার। আর সবমিলিয়ে তার গোল সংখ্যা হলো ৬৫৩টি। পরে ৭৮ মিনিটে গ্রিজম্যানের আরেকটি সহায়তায় আলাভেসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জুনিয়র ফিরপো।

পরের সময়ে আর কোনও গোল না হলে ওতেই বড় জয় নিশ্চিত হয় রোন্যাল্ড কোম্যান শিষ্যদের। এ ম্যাচ দিয়েই বার্সেলোনার হয়ে লা লিগায় সর্বোচ্চ ৫০৫ ম্যাচ খেলা জাভি হার্নান্দেজকে ছুঁলেন মেসি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ফুটবল জাদুকরের ৭৫৯ তম ম্যাচ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au