খেলাধুলা

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হতে পারেন এই ক্রিকেটার!

  • 5:35 am - February 14, 2021

নতুন সময় ডেস্ক : করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর নিউ নরমালে মাঠে ফিরেছে ক্রিকেট। আর চলতি বছর ভারতে ফিরছে আইপিএল। আগামী ১৮ ফেব্রুয়ারি নিলাম দিয়েই টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়বে। ২৯২ জন ক্রিকেটার নিলামে উঠতে চলেছেন। নজরে রয়েছেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার, দিলীপ দোসীর ছেলে নয়ন দোসীও। কোন দল কোন তারকার জন্য সুর চড়ায়, তারই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

সবমিলিয়ে নিলাম নিয়ে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। আরও একটি বিষয় নিয়ে তীব্র কৌতূহল রয়েছে সমর্থকদের। কোন ক্রিকেটারের সবচেয়ে বেশি দাম উঠবে। নিলামের দিন কয়েক আগেই মিলল সেই ইঙ্গিত। বিদেশিদের মধ্যে ইংল্যান্ডের এক তারকাই কেড়ে নিতে পারেন সমস্ত লাইমলাইট। ভাবছেন কে তিনি? প্রথমেই বলে দেওয়া যাক, এই তারকা কিন্তু এখনও পর্যন্ত আইপিএল খেলেননি।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বিশ্বের এক নম্বর প্লেয়ার তিনি। ইয়র্কশায়ারের জার্সি গায়ে খেলা এই তারকার কাউন্টি ছাড়াও নজরকাড়া পারফরম্যান্স রয়েছে দুনিয়ার অন্যান্য টুর্নামেন্টেও। তিনি ডাওয়িড মালান। হ্যাঁ। এই ব্যাটসম্যানই আইপিএলের নিলামে অর্থের দিক থেকে নয়া ইতিহাস গড়তে পারেন। বিরাট অংকে বিক্রির সম্ভাবনা রয়েছে তার।

দেশের হয়ে এখনও পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টিতে ৮৫৫ রানের মালিক মালান। গড় ৫৩.৫। স্ট্রাইকিং রেট ১৪৯.৪। ঝুলিতে রয়েছে একটি শতরান ও ৯টি হাফ-সেঞ্চুরি। সম্প্রতি বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেনসের হয়েও খেলতে দেখা গিয়েছে মালানকে। স্বাভাবিকভাবেই এমন সফল মিডল-অর্ডার ব্যাটসম্যানকে দলে পেতে আগ্রহী হবে যেকোনও ফ্র্যাঞ্চাইজি।

তবে শোনা যাচ্ছে, আরসিবি, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিট্যালসের মতো দল মালানকে নেওয়ার চেষ্টা করতে পারে। বিদেশিদের মধ্যে আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ সাড়ে ১৫ কোটি টাকায় বিক্রি হয়েছেন প্যাট কামিন্স। এবার দেখার মালান সেই অংকও ছাপিয়ে যেতে পারেন কিনা। এদিকে, চেন্নাই থেকে সরে দাঁড়ানো হরভজন সিংকে দলে নেওয়ার জন্য চেষ্টা করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব কিংবা কলকাতা নাইট রাইডার্স।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au