রাজনীতি

মিথ্যা মামলায় গ্রেফতার করে ধানের শীষের বিজয় ঠেঁকানো যাবেনা : দুলু

  • 11:05 am - February 13, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ঃ কেন্দ্রীয় বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো: রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সম্প্রতি নির্বাচনের আগ দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করে ধানের শীষের প্রার্থী ওজিউল মিঞার বিজয় ঠেঁকানো যাবেনা।

৫ বারের নির্বাচিত জনপ্রতিনিধি শাহজাহান ভাই ভোটে দাড়িঁয়েছিলেন কিন্তু তার ফলাফল পাল্টে দেয়া হয়েছে।আমি দুলু কখনো ভোটে হারিনাই, আমাকে হারানো হয়েছে।কিন্তু এবার আসন্ন পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ওজিউল ইসলাম মিঞা কে জয়ী করতে আপনাদের সজাগ থাকতে হবে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার কাঁড়িপট্টিতে বিএনপির শেষ পৌর নির্বাচনী পথ সভায় প্রধান বক্তার বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিয়ে যতই ষড়যন্ত্র করুন মানুষের হ্রদয় থেকে মুছে ফেলা যাবেনা।

আর আপনাদের দুনীর্তির খবর ফেসবুক ও আল জাজিরার কল্যানে সবাই জানে। কেয়ামতের লক্ষন যেমন কেয়ামতের আগ দিয়ে বোঝা যায়, তেমনি এ সরকারের বিদায় ঘন্টা বেজে যাবার লক্ষণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ক্ষমতা চিরস্থায়ী নয়। শিবগঞ্জে ১৩ জন নেতাকর্মীকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, এ হত্যাকান্ডের বিচার হবেই। আর যেন শিবগঞ্জের মাটিতে ফলাফল পাল্টে যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

সভায় উপজেলা বিএনপি সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপার্শনের উপদেষ্টা অধ্যাপক মো: শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এ্যান্ড কর্মাসের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাইনুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au