খেলাধুলা

প্রথম ২০০ উইকেট শিকারি রাজ্জাক অবসরে

  • 8:45 am - February 13, 2021

নতুন সময় ডেস্ক : উপেক্ষার শিকার হতে হতে অনেকটা আক্ষেপ নিয়েই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা স্পিনার আবদুর রাজ্জাক। জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম ২০০ উইকেট শিকারী এই বোলার শনিবার দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটে সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন।

অবসরের ঘোষণায় এই বাঁ-হাতি স্পিনার বলেন, ‘গতকাল (শুক্রবার) পর্যন্ত বলতে পেরেছি আমি ক্রিকেটার। এখন থেকে বলতে হবে অন্যকিছু, যা আমার পেশা। হয়তো বিষয়টা সহজে বলতে পারছি। যদিও আমার জন্য এ অবসরের ঘোষণা দেওয়া এত সহজ না। ঘোরের মধ্যে আছি এখনও। ১৯৯৪ সাল থেকে ক্রিকেটের মধ্যে আছি। তখন বিকেএসপিতে ভর্তি হয়েছিলাম। সেই ক্রিকেটকে বিদায় বলা সত্যি কষ্টকর।’’

ব্যাট-বল হাতে মাঠে নামার ইতি টানলেও ক্রিকেটাঙ্গনকে বিদায় জানাননি রাজ্জাক। গত মাস থেকে জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ফারুক আহমেদের পদত্যাগের পর এতদিন তিন সদস্যের নির্বাচক প্যানেলের কাজ সামাল দিয়ে আসছিলেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। ২৭ জানুয়ারি প্যানেলের তৃতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব নেন আবদুর রাজ্জাক।

আবদুর রাজ্জাক একটা সময় ক্রিকেটে দাবিয়ে বেড়িয়েছেন। তাকে ছাড়া জাতীয় দলের একাদশ চিন্তাই করা যেত না। নিয়মিত উইকেট পেতেন। পরে উপক্ষিত হন এই অভিজ্ঞ স্পিনার। জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম ২০০ উইকেট পান। ক্যারিয়ারে ১৩ টেস্টে শিকার করেন ২৮ উইকেট।

আর ১৫৩ ওয়ানডেতে তার শিকার ২০৭ উইকেট। আর ৩৪টি টি-টোয়েন্টি খেলে ঝুলিতে ভরেন ৪৪ উইকেট। তবে জাতীয় দলের চেয়েও ঘরোয়া ক্রিকেটে সফল রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ৬৩৪ উইকেট শিকার করেছেন। আর লিস্ট-এ ক্রিকেটে শিকার করেন ৪১২ উইকেট।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au