খেলাধুলা

লিটন মিরাজের ফিফটিতে লড়াইয়ে ফিরল টাইগাররা

  • 8:32 am - February 13, 2021

নতুন সময় ডেস্ক : ফলোঅনে পড়ার শঙ্কা নিয়েই দিন শুরু করেছিল বাংলাদেশ। ৫৪ রানে মুশফিক নিজের উইকেট বিলিয়ে দিয়ে এলে শঙ্কা আরও ঘনীভূত হয়। অবশেষে ‘মিশন ফলোঅন’ সফলভাবেই পর করেছে লিটন-মিরাজ জুটি। এ জুটির লক্ষ্য এখন লিড কতটা কমিয়ে আনা যায়। সে লক্ষ্যে ভালোভাবেই এগোচ্ছেন তারা। এই জুটি হাফসেঞ্চুরি পূরণ করেছেন ফলোঅন এড়ানোর সময়ই। এরপর শতরানের জুটি গড়েন তারা।

দুজনই তুলে নিয়েছেন নিজেদের ব্যক্তিগত হাফসেঞ্চুরি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মধ্যাহ্নবিরতির পর দ্বিতীয় সেশনের খেলা চলছে। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৬৮ রান। উইন্ডিজের লিডকে ছুঁতে আরও ১৪১ রান করতে হবে। দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন লিটন দাস। ১২০ বল খেলে ৬৪ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে ১১২ বল খেলে হাফসেঞ্চুরি পূরণ করেছেন মিরাজ। উইন্ডিজ টেস্ট সিরিজে অনেক হতাশার মধ্যে বড় প্রাপ্তি স্পিনার মিরাজের অলরাউন্ডিং ভূমিকা।

চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ঢাকায় এসে করলেন হাফসেঞ্চুরি। এটি তার ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। এবার দেখার পালা সাগরিকার মতো এ হাফসেঞ্চুরিকে সেঞ্চুরি রূপ দিতে পারেন কিনা মিরাজ। মিরাজের অনেক আগেই ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি করেন লিটন দাস। বোনারের পর পর দুটি বলে বাউন্ডারি হাঁকিয়ে ৯২ বলে ফিফটি করেন লিটন।

লিটন-মিরাজ জুটি সব বিপদ এড়িয়ে এখন পর্যন্ত ১১১ জমা করেছে স্কোরবোর্ডে। এ জুটির দিকেই তাকিয়ে বাংলাদেশ। কারণ তাদের পর দলের কেউ স্বীকৃত ব্যাটসম্যান নয়।  লেজেদিকের তিনজনের মধ্যে কেবল তাইজুল কিছুটা ব্যাট চালাতে জানেন। বাংলাদেশ দলের এমন সংকটময় অবস্থা সকালের সেশনে কল্পনা করা যায়নি।  দিনের শুরুটা ছিল বাংলাদেশের জন্য দারুণ আশা জাগানিয়া।

ফরোয়ার্ড শর্ট লেগ ও লেগ গালি রেখে শর্ট বল করার কৌশল নিয়ে শুরু করেন শ্যানন গ্যাব্রিয়েল। তা কাজে লাগেনি। উল্টো নো বল করেন তিনটি। তাকে ভালোই মোকাবিলা করেছেন মুশফিক ও মিঠুন।  অপরপ্রান্ত থেকে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানও সুবিধা করতে পারেননি।  সে সময় অনায়াসে রান নিতে থাকেন মুশফিক।  প্রথম সেশনে ৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

তবে উইকেট হারাতে হয়েছে ২টি।  তাও ব্যাটসম্যানের বদান্যতায়।  দুটি উইকেটই গেছে রাহকিম কর্নওয়ালের ঝুলিতে। পঞ্চম উইকেটে মুশফিক-মিঠুনের জুটি ছিল ১৮১ বলে ৭২ রানের। ২৭ রান নিয়ে দিন শুরু করা মুশফিক ৮৯ বলে ক্যারিয়ারের ২২তম ফিফটি করেন।  কিন্তু ফিফটির পরই রানের নেশা চেপে বসে তার। কর্নওয়ালের নিরীহ এক বলে রিভার্স সুইপ করে কাভারে মেয়ার্সের হাতে ধরা পড়েন।

সকাল থেকে মুশফিককে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছিলেন দ্বিতীয় টেস্টে জায়গা পাওয়া মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। কিন্তু মুশফিকের ফিফটির পর পরই আউট হলে গেলেন তিনি। তৃতীয় দিনে স্পিনার রাহকিম কর্নওয়ালের প্রথম শিকারে পরিণত হলেন মিঠুন।  কর্নওয়ালের ঘূর্ণিবলে ব্যাট চালিয়েছিলেন মিঠুন। কিন্তু মিসটাইমিং হয়ে তা ছোট্ট ক্যাচে পরিণত হয়। কাছেই দাঁড়িয়ে থাকা অধিনায়ক ব্রাথওয়েট দুর্দান্তভাবে তা লুফে নেন।

ক্যাচটি নিয়ে সন্দেহ থাকায় রিভিউ নেন মিঠুন। কিন্তু তাতে লাভ হয়নি। রিপ্লে দেখার পর থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্তই বহাল রাখেন। ১৫ রানে সমাপ্তি ঘটে মিঠুনের ইনিংসের। ৮৬ বল মোকাবিলা করতে পেরেছেন তিনি। এর আগে গত দুই দিনে বোনার, জসুয়া ও জোসেফের দুর্দান্ত ব্যাটিং দেখেছে ক্রিকেটবিশ্ব।  বোনার থেমেছেন ৯০ রানে। এরপর জসুয়ার ৯২ ও জোসেফের ৮২ রানে ভর করে ৪০৯ রানের পাহাড় দাঁড় করা ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।  রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। আর একটু পরেই ৪ রান করে ফেরেন ওয়ানডাউনে নামা শান্ত। অধিনায়ক মুমিনুলও নামের সুবিচার করতে পারেননি। তিনি আউট হন ২১ রানে। সতীর্থদের এভাবে বিদায় নিতে দেখে ধৈর্যহারা হয়ে পড়েন তামিম।  ব্যক্তিগত ৪৪ রানের মাথায় নিজের উইকেটটিও বিলিয়ে দিয়ে আসেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au