ঘটনা প্রবাহ

শাহবাগে নার্স ও মিডওয়াইফদের বিক্ষোভ সমাবেশ

  • 6:28 am - February 13, 2021
শাহবাগে নার্স ও মিডওয়াইফদের বিক্ষোভ সমাবেশ

ঢাকা: কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট কোর্সের শিক্ষার্থীদের ডিপ্লোমা নার্সিংয়ের নিবন্ধন দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদ সহ ৩ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করছে রেজিস্ট্রার্ড নার্স ও মিডওয়াইফরা।

বাংলাদের স্টুডেন্ট নার্সেস ও মিডওয়াইফস সম্মিলিত পরিষদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস এর সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান বলেন, দেশের সকল হাসপাতালে আজ থেকে একযোগে কালো ব্যাচ ধারন কর্মসূচী পালিত হচ্ছে। আগামী ১৬ তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি। তিনি বলেন করোনা মহামারী মোকাবিলায় ও দেশে ভ্যাক্সিন কার্যক্রমে নার্সরা ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছেন। দ্রুত তাদের সকল দাবি বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মুন্নি আক্তার বলেন, অতিদ্রুত নার্সদের ৩ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দেশের সকল হাসপাতালে কর্মসূচীর মাধ্যমে ৩ দফা দাবি বাস্তবায়ন করা হবে। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তিনি।

স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ বলেন, দেশের স্বাস্থ্য ব্যাবস্থা পরিস্থিতি স্বাভাবিক রেখে নার্স ও মিডওয়াইফরা দাবি আদায়ে আন্দোলন করে যাচ্ছেন। দ্রুত তাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বাংলাদেশ নার্সেস ও মিডওয়াইফস সম্মিলিত পরিষদের আহবায়ক ইমরানুল হক হিমেল বলেন, শান্তিপ্রিয় নার্সরা দাবি আদায়ে রাস্তায় নেমে এসেছে। যে কোনো মূল্যে নার্স ও মিডওয়াইফদের ন্যায্য দাবী আদায় করা হবে। নার্সিং ও মিডওয়াইফারি পেশার উপর কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।

উল্লেখ্য কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট কোর্সের শিক্ষার্থীদের ডিপ্লোমা নার্সিংয়ের নিবন্ধন দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদ সহ ৩ দফা দাবিতে গত ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নার্সিং সংগঠনের নেতৃবৃন্দ ৩ দফা দাবি পেশ করেন। ৭২ ঘন্টার মধ্যে নার্সিং শিক্ষার্থীদের লাইসেন্স পরীক্ষা নেয়ার আল্টিমেটাম দেয়া হয়। কিন্তু বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল নার্সদের এই দাবি বাস্তবায়নের ব্যাপারে এখনো কোনো সিগ্ধান্ত জানায়নি।

এছাড়াও পরিবার কল্যান পরিদর্শীকা (এফডব্লিউভি) দের মিডওয়াইফারি সমমান দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানায়৷

এদিকে নার্স ও মিডওয়াইফদের চলমান আন্দোলনের মধ্যেই গত ৯ ফেব্রুয়ারি কারিগরি পেসেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা নার্সিংয়ের লাইসেন্স পরীক্ষার ব্যাবস্থা করার জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল।

 

নিতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au