ঘটনা প্রবাহ

সাদমানকেও ঢাকা টেস্টে পাচ্ছে না বাংলাদেশ

  • 3:57 am - February 11, 2021
সাদমানকেও ঢাকা টেস্টে পাচ্ছে না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক; ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে এমনিতেই অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ। এমন এক অবস্থার মধ্যে থাকা দলটি আবার পাচ্ছে একের পর এক দুঃসংবাদ। মঙ্গলবার চলতি সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। আর বুধবার তার পথই অনুসরণ করলেন ওপেনার সাদমান ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে ব্যাপারটি।

চট্টগ্রাম টেস্টে ফিল্ডিংয়ের সময়ে একাধিকবার আঘাত পেয়েছিলেন সাদমান। দ্বিতীয় দিন তো একবার পায়ে ব্যথা নিয়ে মাঠও ছেড়েছিলেন। তবে তখন সেটা গুরুতর কিছু হয়ে ওঠেনি। চতুর্থদিন আবার ফিল্ডিংয়ের সময়ে আঘাত পান তিনি। ফিল্ডিংয়ের সময়ে পড়ে গিয়ে আঘাত পান সাদমান এবং সেই আঘাতই তাকে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে দিলো। এ ব্যাপারে বুধবার বিসিবি জানিয়েছে, ‘মেডিকেল টিমের প্রস্তাব হলো সাদমান পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ওকে খেলতে না দেওয়ার। তাই তাকে দ্বিতীয় টেস্টের সময়েও বিশ্রামে থাকতে বলা হয়েছে। এই ব্যাটসম্যান এখন জৈব সুরক্ষা বলয়ের বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারবেন এবং বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।’

চোট মুক্ত হয়ে আবার কবে মাঠে ফিরতে পারবেন সাদমান তা জানাতে পারেনি বিসিবি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় টেস্ট ম্যাচের পরে সাদা পোশাকে আবার লম্বা বিরতি আছে বাংলাদেশের। তাই পুনর্বাসনের জন্য বেশ সময় পাবেন তিনি।

সাদমান বাদ পড়লেও তার বদলি হিসেবে কাউকে দলে ডাকা হয়নি। তাই দ্বিতীয় টেস্টে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইফ হাসানকে।

বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই দলের প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। তাই শেষ ম্যাচটি খুব করেই জিততে চাইছে টিম টাইগার্স। তার আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে স্বাগতিকরা।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au