নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে চতুর্থ ধাপে ১৪’ই ফেব্রুয়ারি রামগতি পৌরসভায় নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পোস্টার-ফেস্টুন আর প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে পৌর এলাকা।তবে প্রচার-প্রচারণায় বাধার অভিযোগ তুলেছেন এই পৌরসভার জাতীয় পার্টির মনোনীত মেয়র পার্থী।
রামগতি পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থীর প্রচারণায় বাধা ও মাইকের তার ছিড়ে ফেলার অভিযোগ সাবেক মেয়র বর্তমান আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম,মেজবাহ উদ্দিন মেজু,ও তার সমর্থক দের বিরুদ্ধে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় বিকাল ২টার পর থেকে আলমগীর হোসেন এর পক্ষে তার সমর্থিতরা ও সাধারন জনগন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে প্রচারণা চালায়।
এসময় উপজেলার সামনে থেকে প্রচারণা শুরু করে ৪,৮, ও ৯ নং ওয়ার্ডে জনসংযোগ ও পথসভা শেষ করে ফেরার পথে আবার উপজেলায় সামনে দিয়ে আলেকজেন্ডার বাজারে আসলে এম,মেজবাহ উদ্দিন মেজু,ও তাঁর সমর্থিতরা পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রচারণার কাজে ব্যবহৃত ঘোড়ার গাড়িতে উঠে মাইকের তার ছিড়ে ফেলে।
জাতীয় পার্টির মেয়র পার্থী ও প্রচারণায় অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন,কোন দলের নেতাকর্মী ও প্রার্থীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই,আওয়ামী লীগের প্রার্থী মেজবাহউদ্দিন,তার ভাই বাবু,সহযোগী সজীব ও সাঙ্গপাঙ্গরা আলেকজেন্ডার বাজারে পথ রোধ করে আমাদের গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে চড়াও হয় আমাদের উপর।আমরা কিছু না বলে চলে আসতে লাগলে আমাদের ঘোড়ার গাড়িতে উঠে মাইকের তার ছিড়ে ফেলে।এই নিয়ে আমাদের মাঝে শঙ্কা বিরাজ করছে।
বিষয়টি নিয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন,ঘটানাটি শুনেছি।তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। এব্যাপারে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিন এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।