খেলাধুলা

বার্সার কষ্টের জয়, বদলি নেমেই মেসির গোল

  • 7:54 am - February 08, 2021

নতুন সময় ডেস্ক : স্প্যানিশ লা লিগে রিয়াল বেতিসের বিপক্ষে দু’বার পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে কাতালান জায়ান্টরা। রবিবার রাতে বেতিসকে ২-৩ গোলে হারিয়েছে বার্সা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। বদলি হিসেবে নামার তিন মিনিট পরেই গোলের দেখা পান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচের ৩৮তম মিনিটে কাউন্টার অ্যাটাকের পোস্টের কাছ থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করে প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে দেন বোর্হা ইগলেসিস। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধে মরিয়া কোম্যান বেঞ্চ থেকে দলের সেরা খেলোয়াড় মেসিকে মাঠে নামান। ৩ মিনিট পরেই দলকে সমতায় ফেরান বার্সা অধিনায়ক। উসমানে দেম্বেলের পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের অসাধারণ শটে লক্ষ্যভেদ করেন তিনি।

৬৮তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে বার্সাকে এগিয়ে যাওয়ার স্বাদ পাইয়ে দেন বেতিসের ডিফেন্ডার ভিক্তর রুইজ। আলবার দিকে পাস দিয়েছিলেন মেসি এবং বার্সা ফুল-ব্যাক বল পাঠান গ্রিজম্যানের দিকে। ফরাসি ফরোয়ার্ড গোল করার আগেই বল ঠেকাতে গিয়ে নিজেদের জালেই ঢুকিয়ে দেন রুইজ। তবে ৭৫তম মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন রুইজ। এবার দারুণ নেবিল ফেকিরের ক্রসে হেড করে বল জালে জড়িয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার।

শেষদিকে দুটি দারুণ সেভ করে বার্সাকে রক্ষা করেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। এবারও হেডে লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন রুইজ। কিন্তু ঠেকিয়ে দেন টের স্টেগেন। এরপর লোরেনও শট নেন। এবারও ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক। এর দুই মিনিট পর বার্সাকে জয়সূচক গোল এনে দেন ফ্রান্সিসকো ত্রিনকাও। এবার রুইজ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল কেড়ে নিয়ে বার্সার জার্সিতে নিজের প্রথম গোল তুলে নেন পর্তুগিজ স্ট্রাইকার।

এ জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা। ২১ ম্যাচে ১৩ জয় নিয়ে তাদের পয়েন্ট ৪৩। ২ ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেতিকো মাদ্রিদ। বার্সার সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তিনে নেমে গেল রিয়াল মাদ্রিদ।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au