খেলাধুলা

রোনালদোকে হারিয়ে দশক সেরা মেসি

  • 7:10 am - February 08, 2021

নতুন সময় ডেস্ক : পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে এবার দশক সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিকটিস’র (আইএফএফএইচএস) আয়োজিত ভোটাভুটিতে তিনি এই গৌরব অর্জন করেন।

প্রতি মহাদেশের সেরা-সহ গত দশকের (২০১১-২০) সেরা ফুটবলার নির্বাচনের জন্য ১৫০টি দেশের সদস্যদের কাছ থেকে ভোট আহ্বান করে সংস্থাটি।
যেখানে উয়েফা অঞ্চলের সেরার পুরস্কার জেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে কনমেবল অঞ্চলের পাশাপাশি বৈশ্বিকভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি।

গত দশ বছরে কখনও খারাপ মৌসুম কাটাননি ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। বার্সেলোনার জার্সিতে ৬টি লা লিগা, ৫টি কোপা দেল রে, ২টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। রেকর্ড ৬টি ব্যালন ডি’অর পুরস্কারের মধ্যে গত দশকে জিতেছেন ৪টি। চলতি মৌসুমে কোচ রোনাল্ড কোম্যানের অধীনে কাতালান জায়ান্টরা ফর্মহীনতায় ভুগলেও মেসি ঠিকই ঝলক দেখিয়ে যাচ্ছেন।

আইএফএফএইচএস’র নির্বাচিত সেরা দশে মেসির পরে আছেন তার চির প্রতিদ্বন্দ্বী রোনালদো। আশ্চর্যজনকভাবে তিনে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা, চারে নেইমার ও পাঁচে সার্জিও রামোস। গোলরক্ষক আছেন দু’জন। ম্যানুয়েল নয়্যার ও জিয়ানলুইজি বুফন।

দশকের সেরা দশ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), নেইমার (ব্রাজিল), সার্জিও রামোস (স্পেন), ম্যানুয়েল নয়্যার (জার্মানি), রবার্ট লেভানডভস্কি (পোল্যান্ড), জিয়ানলুইজি বুফন (ইতালি), জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন), লুকা মদরিচ (ক্রোয়েশিয়া)।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au