সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার সকাল ১০ টায় পদ্মা সিনেমা হলে বিএনপি’র মনোনীত প্রার্থী ওজিউল ইসলাম মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির মনোনিত প্রার্থী ওজিউল ইসলাম মিয়া , মইনুল ইসলাম, সারোয়ার জাহান সেন্টু সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলা বিএনপি, তৌসিকুল ইসলাম আলম, মাহেদুর রহমান সভাপতি স্বেচ্ছাসেবকদল শিবগঞ্জ উপজেলা,আমিনুল ইসলাম, আবুল বাসার,জানিবুল ইসলাম জোসী, তৌহিদুর রহমান মিয়া চেয়ারম্যান মোবারকপুর ইউপি, খাইরুল ইসলাম চেয়ারম্যান শ্যামপুর ইউপি, ইসমাইল হোসেন চেয়ারম্যান ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ, হারুন-অর-রশিদ, শহীদুল হক হায়দারী শহিদ মিয়া সাবেক ভাইস চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা, সায়েমা খাতুন সাবেক ভাইস চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা, আতিকুল ইসলাম জুয়েল চেয়ারম্যান দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ সহ শিবগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ের সভাপতি ,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থী ওজিউল ইসলাম মিয়া বলেন, আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি ধানের শীষের প্রার্থী সকলে আমার জন্য দোয়া এবং সহযোগিতা করবেন। তিনি আরো বলেন ১৪ তারিখ নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ বিজয় অর্জন করবে ইনশাল্লাহ।
এসময় সভাপতির বক্তব্যে আলহাজ্ব আশরাফুল ইসলাম বলেন, আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করছি ১৪ তারিখ পর্যন্ত সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ওজিউল ইসলাম মিয়া কে নির্বাচিত করে বাড়ি ফিরব। তিনি আরো বলেন, বিজয় আমাদের সুনিশ্চিত।