লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যকে হয়রানির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এলজিএসপি প্রকল্পের ২০১৭-১৮ অর্থ বছরের কাজ শেষ করেও কমিশন না দেয়ায় বিলের ভাউচার ও চেকের পাতায় স্বাক্ষর দিচ্ছেনা ইউপি চেয়ারম্যান।
এঘটনায় হয়রানির শিকার সংরক্ষিত ইউপি সদস্য সাহেরা বানু উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়,পুটিমারী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নির্বাচনী এলাকায় এলজিএসপি-৩ প্রকল্পের ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থ বছরে ন্যাপকিন বিতরণ, স্যানেটারী ল্যাট্রিন স্থাপন ও প্যালাসাইডিং নির্মাণ বাবাদ ২ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ হয়। ইউনিয়ন পরিষদের সভার রেজুলেশন মোতাবেক সংরক্ষিত মহিলা সদস্য প্রকল্পের কাজের দায়িত্ব প্রাপ্ত হয়ে যথাসমায়ে প্রকল্পের কাজ শেষ করেন।
কিন্তু ইউপি চেয়ারম্যান ও মেম্বরকে তাদের দাবিকৃত কমিশনের টাকা না দেয়ায় প্রকল্পের কাজের বিলের কাগজপত্র ও চেকের পাতায় স্বাক্ষর না করে টালবাহানার মাধ্যমে দীর্ঘদিন ধরে ওই সংরক্ষিত মহিলা সদস্যকে হয়রানি করতেছেন।
এব্যপারে পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন কমিশনের টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, সরেজমিনে কাজ দেখে বিলে স্বাক্ষর করব। কবে প্রকল্পের কাজ দেখবেন। আমাকে বলতে হবে তারপর। বিল দাখিল করার পর বলতে হবে কেন। এর কোন সন্তোষজনক জবাব মেলেনি।
উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম এঘটনায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই প্রকল্পের কাজ ডিডিএলজি স্যার দেখেন তাই ডিসি স্যারের অফিসে গিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছি।