খেলাধুলা

মেসি-গ্রিজমানের গোলে শীর্ষ দুইয়ে বার্সা

  • 6:49 am - February 01, 2021

লা লিগার শীর্ষ দুইয়ে উঠে এলো বার্সেলোনা। এদিন অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মেসির পথ দেখানোর পর গ্রিজমানের গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে কোম্যানের দল। যদিও জর্দির আত্মঘাতী গোলে স্বপ্ন দেখেছিল বিলবাও। রোববার (৩১ জানুয়ারি) রাতে ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচের ২০ মিনিটের সময় দুর্দান্ত এক গোল করেন লিওনেল মেসি। এই গোলের মধ্য দিয়ে বার্সার হয়ে ৬৫০ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি।

সাম্প্রতিক সময়ে এ নিয়ে তৃতীয়বারের মতো দেখা হলো দুই দলের। এর আগে বিলবাওয়ের মাঠে ৩-২ গোলে জিতেছিল বার্সেলোনা। আর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদেরকে একই ব্যবধানে হারায় বিলবাও। ম্যাচের প্রথম থেকেই দাপট ধরে রেখে খেলছিল বার্সেলোনা। ম্যাচের পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি বার্সেলোনা অধিনায়ক।

চতুদর্শ মিনিটেও গোল পেতে পারতেন মেসি। এবার তার শট বল চলে যায় ক্রসবার ঘেঁষে বাইরে। তবে ২০তম মিনিটে অপেক্ষার পালা শেষ হয়। এবার মেসি চমৎকার ফ্রি কিকে বল রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে বাঁক খেয়ে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয়। আসরে মেসির এটি দ্বাদশ গোল। বার্সার হয়ে মেসির ৬৫০ গোলের মধ্যে লা লিগাতেই আছে ৪৫০টি। তার মধ্যে ৪৯টি গোল আসে ফ্রি-কিক থেকে।

১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। তবে দ্বিতীয়ার্ধে ফিরেই জর্দি আলবার আত্মঘাতী গোলে সমতায় ফেরে অ্যাথলেটিক ক্লাব। উল গার্সিয়ার ক্রস জর্দির পায়ে লেগে বল চলে যায় জালে। ৭৪তম মিনিটে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। দেম্বেলের পাস ধরে মিনগেসা ডান দিক থেকে বাড়ান ছয় গজ বক্সের মুখে। ঠান্ডা মাথায় নিখুঁত টোকায় গোলটি করেন গ্রিজমান।

লা লিগায় এই নিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত রইলো তারা, জিতল টানা পাঁচটি। আর এই জয়ের মধ্য দিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে বার্সা। তবুও প্রথম স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ১০ পয়েন্ট পিছিয়ে আছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ২০ ম্যাচে ১২ জয়ে বার্সার পয়েন্ট ৪০। অন্যদিকে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর ১৯ ম্যাচে ১৬ জয়ে ৫০ পয়েন্ট। বার্সার সঙ্গে গোলব্যবধানে পিছিয়ে থেকে তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au