খেলাধুলা

ভক্তদের ভালোবাসার মূল্য দিতে আরও দু-এক বছর খেলতে চান আফ্রিদি

  • 8:25 am - January 31, 2021
ভক্তদের ভালোবাসার মূল্য দিতে আরও দু-এক বছর খেলতে চান আফ্রিদি

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন কয়েকবার, কয়েক ধাপে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়েও নানা সময় নানা ভাবনার পর এখনও চালিয়ে যাচ্ছেন শহিদ আফ্রিদি। এবার টি-টেন ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে ম্যাচ-সেরা হওয়ার পর পাকিস্তানি সাবেক এ তারকা জানিয়েছেন, ভক্তদের ভালোবাসার মূল্য দিতেই আরও দু-এক বছর খেলে যাবেন।

টি-টেন টুর্নামেন্টে খেলতে গিয়ে এবার সংযুক্ত আবর আমিরাতে ভিসা জটিলতায় দেশে ফিরতে হয় আফ্রিদির। পরে ভিসা নিয়ে আবার আমিরাতে ফিরে কোয়ারেন্টিনের পালা। সবশেষে মাঠে নেমেই ম্যান অব দা ম্যাচ। শনিবার রাতে টিম আবু ধাবিরর বিপক্ষে কালান্দার্সের হয়ে আফ্রিদি পল স্টার্লিং ও বেন ডাকেটের উইকেট নেন ২ ওভারে ১৬ রান দিয়ে। দল জেতে ৯ উইকেটে।

৪১ বছর ছুঁইছুঁই আফ্রিদি ম্যাচ শেষে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ ভাবনা জানান এভাবে, ‘ভালো ব্যাপার হলো, আমি এখনও ক্রিকেট উপভোগ করছি। ক্রিকেট ও আমার ভক্তদের নিয়ে আমার আবেগ এখনও তীব্র। তারা আমাকে ক্রিকেট খেলতে দেখতে চায়। ভক্তদের জন্যই আমি ক্রিকেট খেলতে ভালোবাসি এবং তাদের জন্যই আরও দু-এক বছর খেলে যাব।’

আফ্রিদি আরও বলেন, ‘ক্রিকেট খেলতে হলে শতভাগ নিবেদন থাকা উচিত এবং ফিট থাকা উচিত। কারণ খেলাটি স্কিলের। আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভক্তদের হতাশ না করতে।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au