সাক্ষাৎকার

ফেনী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী স্বপন মিয়াজী বিজয়ী

  • 8:16 am - January 31, 2021
ফেনী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী স্বপন মিয়াজী বিজয়ী

ফেনী প্রতিনিধি: ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীকের নজরুল ইসলাম স্বপন মিয়াজী ৬৯৩০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের আলাল উদ্দিন আলাল পেয়েছেন পেয়েছেন ১৯৪৯ ভোট, ইয়ামিন হাসান ইমন লাঙল প্রতীকে ২১০ ভোট, হাতপাখা প্রতীকে মোহাম্মদ গোলামুর রহমান আজম পেয়েছেন ২৫১ভোট, সিংহ প্রতীকে তারিকুল ইসলাম পেয়েছেন ৩২০ ভোট। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নাসির উদ্দিন পাটওয়ারী।

শনিবার (৩০ জানুয়ারি)রাতে জেলা নির্বাচন কার্যালয়ের হলরুমে ফলাফল ঘোষণাকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জানান, এছাড়া ৫নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে আনারস প্রতীকে মঞ্জু রানী দেবী ৯৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকে রোকসানা আক্তার ২৪১ ভোট পেয়েছেন।

সাধারণ কাউন্সিলর পদে ৭ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের বাহার মিয়া ৫৫৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি গাজর প্রতীকের ফজলুল হক তালুকদার পেয়েছেন ৫৩ ভোট।

৮ নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মফিজ উল্ল্যা উটপাখি প্রতীকে ৩২৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রেজাউল করিম মজুমদার ডালিম প্রতীকে পেয়েছেন ৫ ভোট।

১০নং ওয়ার্ডে মোহাম্মদ খালেদ খান উটপাখি প্রতীকে ৫৭৮৬ ভোট বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক উল্লাহ মজুমদার ডালিম প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট।

১২ নং ওয়ার্ড কাউন্সিলর পদে উটপাখি প্রতিকে কে মোঃ হারুন-অর-রশিদ ১৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গাজর প্রতীকে নিজামুদ্দিন পেয়েছেন৭ ভোট, আবুল মনসুর নয়ন টেবিল ল্যাম্প প্রতীকে ০ ভোট, মোকসেদুল আলম টিপু ডালিম পেয়েছেন প্রতীকে পেয়েছেন ৩ ভোট।

১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে গাজর প্রতীকে এম. নুরুল ইসলাম পেয়েছেন ১৮৫ ভোট, নুরুল আলম দিদার উটপাখী প্রতীকে পেয়েছেন ২৮৭৩ ভোট, তাজুল ইসলাম ডালিম প্রতীকে পেয়েছেন ১২২ ভোট।

১৫ নং ওয়ার্ডে মোহাম্মদ মাইনুদ্দিন গাজর প্রতীকে পেয়েছেন ৭২ ভোট, মাহবুবুল হক উটপাখি প্রতীকে ১৮০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মো. মিজানুর রহমান ডালিম প্রতীকে পেয়েছেন ৬ ভোট।

১৭ নং ওয়ার্ডের উটপাখি প্রতীকে মোহাম্মদ মানিক ১১০২ভোট বিজয়ী হয়েছেন। মো. বেলাল হোসেন গাজর প্রতীকে পেয়েছেন ২৭ ভোট, মুহাম্মদ নাসিরুদ্দীন ডালিম প্রতীকে পেয়েছেন ২৯২ ভোট।

১৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদে সালেহ মোহাম্মদ কাউসার টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ৩৭১ ভোট শরিফুল ইসলাম ডালিম প্রতীকে১৮২ ভোট, সাইফুর রহমান উটপাখি প্রতীকে২৭১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য; মোট ভোটার ৯১ হাজার ৬শ ৬২ জন। ৪৫টি কেন্দ্রে এর মধ্যে গ্রহণ করা হয়েছে ৭২ হাজার ৬শ ৫৪ ভোট। বৈধ ভোট ৭২ হাজার ৩৯ ভোট ও বাতিল করা হয়েছে ৬১৪ ভোট। নয়টি কেন্দ্র বিএনপির প্রার্থী একটি ভোট ও পায়নি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au