খেলাধুলা

চোট কাটিয়ে অনুশীলনে সাকিব

  • 7:25 am - January 31, 2021

নতুন সময় ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় কুঁচকিতে চোট পান অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট সিরিজ থেকে সাকিবের ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল। অবশেষে সেই শঙ্কার অবসান ঘটিয়ে অনুশীলনে ফিরলেন বাংলাদেশ ক্রিকেটের ‘সুপারম্যান’। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল সাকিবকে। প্রথম দিনের অনুশীলনে বেশ লম্বা সময় নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন তিনি।

শুরুতে নেটে ৩৫ মিনিটের মতো ব্যাট করেন। নেট বোলারদের হালকা নক করে পরে টেস্ট সিরিজের দলে ঠাঁই পাওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের স্পিনে অনুশীলন করেন। মিনিট বিশেক তার স্পিন খেলার পর পেসার তাসকিন আহমেদের পেস আক্রমণকে ঝালিয়ে নেন।  পাশাপাশি খেলেন থ্রো-ডাউনও।  পরে সেন্টার উইকেটে ম্যাচ পরিস্থিতিতে পেস-স্পিন দুটোইতেই ব্যাট করেন ১৫।মিনিট।

সাকিবের এমন অনুশীলন দেখে বোঝাই যাচ্ছে, কুঁচকির চোট ভালোই কাটিয়ে উঠেছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।  যদিও এদিন বোলিং করতে দেখা যায়নি তাকে। গত ২৬ জানুয়ারি ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান লাগে সাকিবের। প্রাথমিক চিকিৎসা শেষে স্বস্তি অনুভব না করায় মাঠ ছেড়ে যান ৪.৫ ওভার বোলিং করে। সেই সময় জানানো হয়, স্ক্যান রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানানো হবে।

এর তিনদিন পর বিসিবির চিকিৎসক মঞ্জুর ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করেন, সাকিব প্রাথমিক ইনজুরি কাটিয়ে উঠেছেন এবং টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা নেই। প্রসঙ্গত নিষেধাজ্ঞা কাটিয়ে এক বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের ‘পোস্টার বয়’ অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর আগে হয়ে যাওয়া দুটি ঘরোয়া টি-টোয়েন্টিতে অংশ নেন। সেখানে ভালো না করলেও আন্তর্জাতিকে নিজের জাত চেনান সাকিব। সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন তিনি। টেস্ট সিরিজেও দলের মূল ভরসা তিনিই। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au